বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

অবৈধ বাংলাদেশিদের সুখবর দিলো রোমানিয়া

অবৈধ বাংলাদেশিদের সুখবর দিলো রোমানিয়া
ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ রোমানিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য আশার বার্তা এসেছে। দেশটির সরকার নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিদেশি কর্মীদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে।

বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে জানানো হয়, সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে এই বিশেষ ‘রাজক্ষমা’ বা এমনেস্টি কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, যেসব বিদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে বিভিন্ন কারণে অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধার আওতায় আসতে পারবেন। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ কার্যকর থাকবে।

দূতাবাস জানায়, অনেক বাংলাদেশি কর্মী ওয়ার্ক ভিসা নিয়ে রোমানিয়ায় পৌঁছানোর পর নিয়োগকারী প্রতিষ্ঠানের জটিলতায় পড়েন। কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্মীকে কাজে না নেওয়া, সময়মতো ট্যাক্স জমা না দেওয়া কিংবা টেম্পোরারি রেসিডেন্স কার্ড (টিআরসি) আবেদন না করার কারণে কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা হারান। ফলে তারা অনিচ্ছাকৃতভাবে অবৈধ অবস্থায় চলে যান।

নতুন বিধানের আওতায় আসতে আগ্রহীদের আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে একটি নতুন বৈধ নিয়োগকর্তা খুঁজে বের করে তার অধীনে ওয়ার্ক পারমিট নিতে হবে। এরপর টিআরসি কার্ডের জন্য আবেদন করার সুযোগ থাকবে।

তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। যারা ইতোমধ্যে দেশত্যাগের নির্দেশ (রিটার্ন ডিসিশন) পেয়েছেন বা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই কর্মসূচির আওতায় পড়বেন না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

দূতাবাস আরও জানায়, এটি নতুন একটি প্রক্রিয়া হওয়ায় শুরুতে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। তাই প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন হলে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রোমানিয়ায় অবস্থানরত বহু বাংলাদেশি কর্মীর জন্য বৈধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : সুখবর প্রবাস

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬


অবৈধ বাংলাদেশিদের সুখবর দিলো রোমানিয়া

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image
ইউরোপের দেশ রোমানিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা বাংলাদেশি কর্মীদের জন্য আশার বার্তা এসেছে। দেশটির সরকার নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিদেশি কর্মীদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ দিয়ে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে। বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এতে জানানো হয়, সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে এই বিশেষ ‘রাজক্ষমা’ বা এমনেস্টি কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, যেসব বিদেশি কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে বিভিন্ন কারণে অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধার আওতায় আসতে পারবেন। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ কার্যকর থাকবে। দূতাবাস জানায়, অনেক বাংলাদেশি কর্মী ওয়ার্ক ভিসা নিয়ে রোমানিয়ায় পৌঁছানোর পর নিয়োগকারী প্রতিষ্ঠানের জটিলতায় পড়েন। কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্মীকে কাজে না নেওয়া, সময়মতো ট্যাক্স জমা না দেওয়া কিংবা টেম্পোরারি রেসিডেন্স কার্ড (টিআরসি) আবেদন না করার কারণে কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা হারান। ফলে তারা অনিচ্ছাকৃতভাবে অবৈধ অবস্থায় চলে যান। নতুন বিধানের আওতায় আসতে আগ্রহীদের আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে একটি নতুন বৈধ নিয়োগকর্তা খুঁজে বের করে তার অধীনে ওয়ার্ক পারমিট নিতে হবে। এরপর টিআরসি কার্ডের জন্য আবেদন করার সুযোগ থাকবে। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। যারা ইতোমধ্যে দেশত্যাগের নির্দেশ (রিটার্ন ডিসিশন) পেয়েছেন বা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই কর্মসূচির আওতায় পড়বেন না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দূতাবাস আরও জানায়, এটি নতুন একটি প্রক্রিয়া হওয়ায় শুরুতে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। তাই প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন হলে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রোমানিয়ায় অবস্থানরত বহু বাংলাদেশি কর্মীর জন্য বৈধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত