বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে হাইমচর উপজেলা পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক দিয়ে আলগী-বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার জাগরণী আদর্শ শিশু নিকেতন ও আদর্শ শিশু নিকেতন স্কুলের শিক্ষার্থীরা বর্ণিল সাজে র্যালিতে অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই নববর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিষয় : চাঁদপুর

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে