বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

উইকিপিডিয়া পড়ে ঢাকা অঞ্চলের কুইজ চ্যাম্পিয়ন চাঁদপুরের দুই শিক্ষার্থী

উইকিপিডিয়া পড়ে ঢাকা অঞ্চলের কুইজ চ্যাম্পিয়ন চাঁদপুরের দুই শিক্ষার্থী
ক গ্রুপ চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আলিফ ক্রেস্ট ও নগদ অর্থের চেক গ্রহণ করছেন

বিশ্ব শব্দকোষ উইকিপিডিয়া পড়ে ঢাকা অঞ্চলের কুইজ 

চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুরের দুই শিক্ষার্থী হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ এবং আল আমিন একাডেমির সাহেলা।

শনিবার (১১ এপ্রিল) রাজধানির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে উইকিস্কলার ২০২৬ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে ঢাকা আঞ্চলের ৯ টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে সম্পন্ন হয়েছে ঢাকা বিভাগের ‘উইকিস্কলার ২০২৬’ কুইজ প্রতিযোগিতা। এই আয়োজনের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে মুক্ত জ্ঞান শেখার আগ্রহ বাড়ানো এবং তাদের চিন্তা ও জানার আগ্রহকে আরও শক্তিশালী করা।

দুই গ্রুপে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ‘ক’ গ্রুপে (৬ষ্ঠ–৮ম শ্রেণি): চ্যাম্পিয়ন হয়েছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আলিফ। প্রথম রানার্সআপ এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলস্কুলের শিক্ষার্থী কে.এম তাজরিন কাবির এবং শিহাব আহমেদ।

‘খ’ গ্রুপে (৯ম–১০ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয়েছে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাহেলা মেহজাবিন ছোঁয়া । প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নাবিল আল জিহাদ এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মিনহাজ বিন শাহাদাত।

উল্লেখ্য ক গ্ৰুপ চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আলিফ এর পিতা মুহাম্মদ নিজাম উদ্দিন খান হাজীগঞ্জ ইসলামী ব্যাংকের সেকেন্ড অফিসার এবং মাতা সাইয়েদা নাবিলা নুর একজন আদর্শ গৃহিনী।

ক গ্ৰুপ চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আলিফ এই কৃতিত্বের জন্য তার পিতা-মাতার উৎসাহ ঐকান্তিক সহযোগিতা বলে জানান। অপরদিকে খ গ্রুপ চ্যাম্পিয়ন আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী সাহেলা মেহজাবিন ছোঁয়ার পিতা বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ সমবায়ি প্রতিষ্ঠান চান্দ্রা শিক্ষিত সমবায় সমিতির কর্মকর্তা এবং মাতা নুরুন নাহার আল আমিন একাডেমি ছাত্রী শাখার মাধ্যমিক এর সিনিয়র শিক্ষক। সাহেলা এ চ্যাম্পিয়নের পিছনে তার বাবা- মায়ের সঠিক দিক নির্দেশনা এবং উৎসাহ প্রদানে সাহস যুগানোর কথা উল্লেখ করেন।

উইকিমিডিয়া বাংলাদেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাসুম আল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন অভ্র টিমের সদস্য ও একুশে পদক বিজয়ী শাবাব মুস্তাফা ও ড্যাফোডিল ফ্যামিলির নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন। 

উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে উইকিপিডিয়ার ওপর কর্মশালা পরিচালনা করেন, বাংলা উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য নাহিদ সুলতান।

ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উইকিমিডয়া স্টুয়ার্ড ইয়াহিয়া, ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের হাসনাত আব্দুল্লাহ, রামিশা তাবাসসুম, ইশতিয়াক আব্দুল্লাহ, সহ-সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ।

বিষয় : শিক্ষার্থী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬


উইকিপিডিয়া পড়ে ঢাকা অঞ্চলের কুইজ চ্যাম্পিয়ন চাঁদপুরের দুই শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image
বিশ্ব শব্দকোষ উইকিপিডিয়া পড়ে ঢাকা অঞ্চলের কুইজ চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুরের দুই শিক্ষার্থী হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ এবং আল আমিন একাডেমির সাহেলা।শনিবার (১১ এপ্রিল) রাজধানির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে উইকিস্কলার ২০২৬ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে ঢাকা আঞ্চলের ৯ টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে সম্পন্ন হয়েছে ঢাকা বিভাগের ‘উইকিস্কলার ২০২৬’ কুইজ প্রতিযোগিতা। এই আয়োজনের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে মুক্ত জ্ঞান শেখার আগ্রহ বাড়ানো এবং তাদের চিন্তা ও জানার আগ্রহকে আরও শক্তিশালী করা।দুই গ্রুপে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ‘ক’ গ্রুপে (৬ষ্ঠ–৮ম শ্রেণি): চ্যাম্পিয়ন হয়েছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আলিফ। প্রথম রানার্সআপ এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলস্কুলের শিক্ষার্থী কে.এম তাজরিন কাবির এবং শিহাব আহমেদ।‘খ’ গ্রুপে (৯ম–১০ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয়েছে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাহেলা মেহজাবিন ছোঁয়া । প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নাবিল আল জিহাদ এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মিনহাজ বিন শাহাদাত।উল্লেখ্য ক গ্ৰুপ চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আলিফ এর পিতা মুহাম্মদ নিজাম উদ্দিন খান হাজীগঞ্জ ইসলামী ব্যাংকের সেকেন্ড অফিসার এবং মাতা সাইয়েদা নাবিলা নুর একজন আদর্শ গৃহিনী।ক গ্ৰুপ চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আলিফ এই কৃতিত্বের জন্য তার পিতা-মাতার উৎসাহ ঐকান্তিক সহযোগিতা বলে জানান। অপরদিকে খ গ্রুপ চ্যাম্পিয়ন আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী সাহেলা মেহজাবিন ছোঁয়ার পিতা বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ সমবায়ি প্রতিষ্ঠান চান্দ্রা শিক্ষিত সমবায় সমিতির কর্মকর্তা এবং মাতা নুরুন নাহার আল আমিন একাডেমি ছাত্রী শাখার মাধ্যমিক এর সিনিয়র শিক্ষক। সাহেলা এ চ্যাম্পিয়নের পিছনে তার বাবা- মায়ের সঠিক দিক নির্দেশনা এবং উৎসাহ প্রদানে সাহস যুগানোর কথা উল্লেখ করেন।উইকিমিডিয়া বাংলাদেশের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাসুম আল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন অভ্র টিমের সদস্য ও একুশে পদক বিজয়ী শাবাব মুস্তাফা ও ড্যাফোডিল ফ্যামিলির নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন। উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে উইকিপিডিয়ার ওপর কর্মশালা পরিচালনা করেন, বাংলা উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্ট অ্যান্ড সেফটি টিমের সদস্য নাহিদ সুলতান।ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উইকিমিডয়া স্টুয়ার্ড ইয়াহিয়া, ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায়ের হাসনাত আব্দুল্লাহ, রামিশা তাবাসসুম, ইশতিয়াক আব্দুল্লাহ, সহ-সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত