মঙ্গলবার, ১২ মে ২০২৬
The Dhaka News Bangla

যুদ্ধ থামাতে ইরান চুক্তির জন্য ‘কাকুতি-মিনতি করছে’: ট্রাম্প

যুদ্ধ থামাতে ইরান চুক্তির জন্য ‘কাকুতি-মিনতি করছে’: ট্রাম্প
ছবি সংগৃহীত

ইরান চুক্তির জন্য ‘কাকুতি-মিনতি করছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না-এমন প্রতিবেদনের প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘রেকর্ড পরিষ্কার করার জন্য বলছি, চুক্তির জন্য তারা মিনতি করছে, আমি নই। গত কয়েকদিনে যা ঘটেছে, তা যারা দেখেছেন, তারা সবাই জানেন কেন (তারা এমন করছে)। আমি জানি না আমরা শেষ পর্যন্ত চুক্তিটি করতে পারব কি না। আমি জানি না আমরা আদৌ তা করতে ইচ্ছুক কি না।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন যে, তিনি অদূর ভবিষ্যতে কোনো চুক্তিতে যেতে পারেন না।

তিনি উল্লেখ করেছেন যে, ইরানি নেতারাই মূলত আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করছেন।

ইরানিদের ‘চতুর মধ্যস্থতাকারী’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তারা বোকা নয়। তারা আসলে কিছু নির্দিষ্ট উপায়ে বেশ বুদ্ধিমান। তারা খুব বাজে যোদ্ধা, কিন্তু দুর্দান্ত মধ্যস্থতাকারী।’

তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চুক্তিতে পৌঁছানোর জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্প বলেন, ‘তাদের চার সপ্তাহ আগেই এটি করা উচিত ছিল।’

বিষয় : ডোনাল্ড ট্রাম্প

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১২ মে ২০২৬


যুদ্ধ থামাতে ইরান চুক্তির জন্য ‘কাকুতি-মিনতি করছে’: ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
ইরান চুক্তির জন্য ‘কাকুতি-মিনতি করছে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না-এমন প্রতিবেদনের প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘রেকর্ড পরিষ্কার করার জন্য বলছি, চুক্তির জন্য তারা মিনতি করছে, আমি নই। গত কয়েকদিনে যা ঘটেছে, তা যারা দেখেছেন, তারা সবাই জানেন কেন (তারা এমন করছে)। আমি জানি না আমরা শেষ পর্যন্ত চুক্তিটি করতে পারব কি না। আমি জানি না আমরা আদৌ তা করতে ইচ্ছুক কি না।’প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং বৃহস্পতিবার সতর্ক করে দিয়েছেন যে, তিনি অদূর ভবিষ্যতে কোনো চুক্তিতে যেতে পারেন না।তিনি উল্লেখ করেছেন যে, ইরানি নেতারাই মূলত আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করছেন।ইরানিদের ‘চতুর মধ্যস্থতাকারী’ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তারা বোকা নয়। তারা আসলে কিছু নির্দিষ্ট উপায়ে বেশ বুদ্ধিমান। তারা খুব বাজে যোদ্ধা, কিন্তু দুর্দান্ত মধ্যস্থতাকারী।’তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, চুক্তিতে পৌঁছানোর জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্প বলেন, ‘তাদের চার সপ্তাহ আগেই এটি করা উচিত ছিল।’

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত