শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির রাজনীতি ও দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র কোকোকে স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বনানী কবরস্থানে কোকোর কবরে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে কবর জিয়ারতে অংশ নেবেন। একই দিনে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পৃথক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন। এছাড়া দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। তাঁর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। ক্রীড়াঙ্গনে তিনি একজন পরিচিত সংগঠক ছিলেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।

২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ৩ সেপ্টেম্বর ভোরে মাতা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। পরবর্তীতে ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান এবং পরে মালয়েশিয়ায় অবস্থান নেন। সেখানেই তাঁর জীবনাবসান ঘটে।

দলীয় নেতাকর্মীদের কাছে আজও স্মরণীয় এক নাম আরাফাত রহমান কোকো। তাঁর ১১তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছে।

বিষয় : বিএনপি আরাফাত রহমান কোকো মৃত্যুবার্ষিকী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image
বিএনপির রাজনীতি ও দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র কোকোকে স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।দলীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বনানী কবরস্থানে কোকোর কবরে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে কবর জিয়ারতে অংশ নেবেন। একই দিনে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পৃথক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন। এছাড়া দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করবেন।উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। তাঁর জন্ম ১৯৬৯ সালের ১২ আগস্ট। ক্রীড়াঙ্গনে তিনি একজন পরিচিত সংগঠক ছিলেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি ওল্ড ডিওএইচএস ক্লাবের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ৩ সেপ্টেম্বর ভোরে মাতা বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। পরবর্তীতে ২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংকক যান এবং পরে মালয়েশিয়ায় অবস্থান নেন। সেখানেই তাঁর জীবনাবসান ঘটে।দলীয় নেতাকর্মীদের কাছে আজও স্মরণীয় এক নাম আরাফাত রহমান কোকো। তাঁর ১১তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত