অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবার।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়। তারেক রহমান ও তাঁর পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার হাতে ফুলের তোড়াটি তুলে দেন।
এ সময় প্রধান উপদেষ্টার মেয়ে লামিয়া ইউনূস উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। ওই সাক্ষাতে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে