মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। তারা দুজন এলাকায় ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ত্রিশাল থানা বাউন্ডারি ওয়ালঘেষা নজরুল একাডেমি মাঠে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এসময় শত শত মানুষ থানার সামনে জড়ো হয়।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তবে মাস খানেক আগে ছুটিতে দেশে এসেছিলেন ও দুদিন পর চলে যাওয়ার কথা ছিল।

অপরদিকে, অনিক মণ্ডল নামের একজন শিক্ষার্থী টাঙ্গাইলে একটি কলেজে অনার্স পড়ছেন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানা পিছনের বাসিন্দা বলে জানা গেছে।

হত্যাকাণ্ডের আধা ঘণ্টার মধ্যে ঘাতক অনিক মণ্ডল কুড়ালসহ থানায় আত্মসমর্পণ করেছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পর থানায় এসে ঘটনার বর্ণনা করেছেন ঘাতক অনিক মণ্ডল।

এসময় অনিক জানিয়েছেন, নিহত ফাহিম তার অনেক ক্ষতি করেছে। এ কারণে পূর্বশত্রুতায় তিনি ফাহিমকে খুন করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ইতিমধ্যে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

নিহত যুবকের পরিবার জানায়, সন্ধ্যার পর নানা বাড়ি কোনাবাড়ী থেকে খাওয়া-দাওয়া করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ফাহিম। এর ঘণ্টাখানেক পরেই তারা তাকে হত্যার খবর পায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image
ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। তারা দুজন এলাকায় ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ত্রিশাল থানা বাউন্ডারি ওয়ালঘেষা নজরুল একাডেমি মাঠে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।এসময় শত শত মানুষ থানার সামনে জড়ো হয়।নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। তবে মাস খানেক আগে ছুটিতে দেশে এসেছিলেন ও দুদিন পর চলে যাওয়ার কথা ছিল।অপরদিকে, অনিক মণ্ডল নামের একজন শিক্ষার্থী টাঙ্গাইলে একটি কলেজে অনার্স পড়ছেন। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানা পিছনের বাসিন্দা বলে জানা গেছে।হত্যাকাণ্ডের আধা ঘণ্টার মধ্যে ঘাতক অনিক মণ্ডল কুড়ালসহ থানায় আত্মসমর্পণ করেছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ।তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পর থানায় এসে ঘটনার বর্ণনা করেছেন ঘাতক অনিক মণ্ডল।এসময় অনিক জানিয়েছেন, নিহত ফাহিম তার অনেক ক্ষতি করেছে। এ কারণে পূর্বশত্রুতায় তিনি ফাহিমকে খুন করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ইতিমধ্যে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।নিহত যুবকের পরিবার জানায়, সন্ধ্যার পর নানা বাড়ি কোনাবাড়ী থেকে খাওয়া-দাওয়া করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ফাহিম। এর ঘণ্টাখানেক পরেই তারা তাকে হত্যার খবর পায়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ
0:00 0:00
1.0x