মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে সাবেক বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ শেখ সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সড়ক অবরোধ করা হয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজারে সাদীর সমর্থকরা অবরোধ কর্মসূচি পালন করেন।

গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ শেখ সাদী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বেড়ে যায়।

স্থানীয় ইকবাল হাসান জানান, সকালে সুলতান মাহমুদ শেখ সাদীর মুক্তির দাবিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

বিক্ষোভকারী শফিকুল ইসলাম জানান, “অযৌক্তিকভাবে” সাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে আন্দোলন আরও জোরদার হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সুলতান মাহমুদকে জুয়া ও মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে মামলায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image
ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে সাবেক বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ শেখ সাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সড়ক অবরোধ করা হয়।শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজারে সাদীর সমর্থকরা অবরোধ কর্মসূচি পালন করেন।গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ শেখ সাদী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বেড়ে যায়।স্থানীয় ইকবাল হাসান জানান, সকালে সুলতান মাহমুদ শেখ সাদীর মুক্তির দাবিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।বিক্ষোভকারী শফিকুল ইসলাম জানান, “অযৌক্তিকভাবে” সাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে আন্দোলন আরও জোরদার হবে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সুলতান মাহমুদকে জুয়া ও মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে মামলায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ
0:00 0:00
1.0x