মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

ওমান থেকে বাহার ফিরলেন, কিন্তু হারালেন মা-স্ত্রী-সন্তানসহ ৭ স্বজন

ওমান থেকে বাহার ফিরলেন, কিন্তু হারালেন মা-স্ত্রী-সন্তানসহ ৭ স্বজন
ছবি সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশু কন্যাসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাসালী বাড়িতে। তারা ওমান প্রবাসী বাহারকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- বাহারের মা মুরশিদা (৫০), স্ত্রী কবিতা (২৩), মেয়ে মীম (২), নানী ফয়জুন নেছা (৭০), ভাইয়ের স্ত্রী লাবনী (২৫), ভাতিজি লামিয়া (৮) ও রেশমী (৯)।

এ ঘটনায় বেঁচে গেছেন প্রবাসী বাহার, তার বাবা আবদুর রহিম, শ্বশুর ইসকান্দর মির্জা, শ্যালক রিয়াজ, ভাইয়ের স্ত্রী সুইটি এবং মাইক্রোবাস চালক রাজু।

প্রবাসী বাহারের পিতা আবদুর রহিম জানান, প্রায় আড়াই বছর পর বাহার দেশে ফেরেন। তাকে আনতে মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ঢাকায় যান। ভোরে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার চেয়ারম্যান বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রহমতখালী খালে পড়ে যায়। গাড়ির দরজা লক থাকায় অধিকাংশ যাত্রী বের হতে পারেননি। তীব্র পানির স্রোতে গাড়িটি দ্রুত তলিয়ে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পানির নিচে আটকে থাকার পর উদ্ধার করা হলেও সাতজনের মৃত্যু হয়।

বুধবার সকালে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকের মাতমে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেছে। স্বজনরা একে একে সাতজনের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন। তাদের শান্তনা দিতে স্থানীয়রা ভিড় করলেও স্বজনদের আহাজারিতে চারপাশ ভারি হয়ে ওঠে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ওমান থেকে বাহার ফিরলেন, কিন্তু হারালেন মা-স্ত্রী-সন্তানসহ ৭ স্বজন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৫

featured Image
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশু কন্যাসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে।বুধবার (৬ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের কাসালী বাড়িতে। তারা ওমান প্রবাসী বাহারকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন।দুর্ঘটনায় নিহতরা হলেন- বাহারের মা মুরশিদা (৫০), স্ত্রী কবিতা (২৩), মেয়ে মীম (২), নানী ফয়জুন নেছা (৭০), ভাইয়ের স্ত্রী লাবনী (২৫), ভাতিজি লামিয়া (৮) ও রেশমী (৯)।এ ঘটনায় বেঁচে গেছেন প্রবাসী বাহার, তার বাবা আবদুর রহিম, শ্বশুর ইসকান্দর মির্জা, শ্যালক রিয়াজ, ভাইয়ের স্ত্রী সুইটি এবং মাইক্রোবাস চালক রাজু।প্রবাসী বাহারের পিতা আবদুর রহিম জানান, প্রায় আড়াই বছর পর বাহার দেশে ফেরেন। তাকে আনতে মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ঢাকায় যান। ভোরে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার চেয়ারম্যান বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রহমতখালী খালে পড়ে যায়। গাড়ির দরজা লক থাকায় অধিকাংশ যাত্রী বের হতে পারেননি। তীব্র পানির স্রোতে গাড়িটি দ্রুত তলিয়ে যায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পানির নিচে আটকে থাকার পর উদ্ধার করা হলেও সাতজনের মৃত্যু হয়।বুধবার সকালে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকের মাতমে পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেছে। স্বজনরা একে একে সাতজনের মৃত্যুর খবরে বারবার মূর্ছা যাচ্ছেন। তাদের শান্তনা দিতে স্থানীয়রা ভিড় করলেও স্বজনদের আহাজারিতে চারপাশ ভারি হয়ে ওঠে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ওমান থেকে বাহার ফিরলেন, কিন্তু হারালেন মা-স্ত্রী-সন্তানসহ ৭ স্বজন
0:00 0:00
1.0x