মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মধ্যরাতে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পোস্ট

মধ্যরাতে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পোস্ট
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গণে বৃহস্পতিবার (২২ মে) সারাদিনজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনও শোনা যাচ্ছিল। সারা দিন ফেসবুকে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ব্যক্তিত্ব সক্রিয় ছিলেন।


এরই মাঝে বৃহস্পতিবার (২২ মে) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে তিনি পবিত্র কোরআনের সূরা আস-সফের ১৩ নম্বর আয়াতের একটি অংশ তুলে ধরেন।


তিনি লিখেন,‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব’— যার অর্থ, ‘আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী।’ 


এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন শোনা গেলে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করেন।


বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

বিষয় : উপদেষ্টার প্রেস সচিব

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


মধ্যরাতে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পোস্ট

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৫

featured Image
দেশের রাজনৈতিক অঙ্গণে বৃহস্পতিবার (২২ মে) সারাদিনজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনও শোনা যাচ্ছিল। সারা দিন ফেসবুকে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ব্যক্তিত্ব সক্রিয় ছিলেন। এরই মাঝে বৃহস্পতিবার (২২ মে) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে তিনি পবিত্র কোরআনের সূরা আস-সফের ১৩ নম্বর আয়াতের একটি অংশ তুলে ধরেন।তিনি লিখেন,‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব’— যার অর্থ, ‘আল্লাহর সাহায্য ও বিজয় নিকটবর্তী।’ এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন শোনা গেলে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করেন।বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
মধ্যরাতে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পোস্ট
0:00 0:00
1.0x