শনিবার, ১০ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আবারও জাবিপ্রবি শিক্ষক রাশিদুল

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আবারও জাবিপ্রবি শিক্ষক রাশিদুল
ড. মো. রাশিদুল ইসলাম

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম। তিনি বিভাগটির সাবেক চেয়ারম্যান।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ারের যৌথ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত সর্বশেষ তালিকায় তিনি এ স্বীকৃতি পেয়েছেন। তালিকায় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান ক্যাটাগরিতে তাঁর বৈশ্বিক অবস্থান ৭৭ হাজার ৭৪তম। আর ফলিত পদার্থবিদ্যা সাবফিল্ডে তাঁর অবস্থান ১ হাজার ৩৯৩তম। তাঁর গবেষক প্রোফাইলে এইচ-ইনডেক্স ২৫ এবং এইচএম-ইনডেক্স ৮।

ড. মো. রাশিদুল ইসলামের গবেষণার প্রধান ক্ষেত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেটেরিয়াল সায়েন্স। তিনি পরিবেশবান্ধব ও উচ্চক্ষমতাসম্পন্ন পেরোভস্কাইট সোলার সেল এবং উন্নত সেমিকন্ডাক্টর ডিভাইসের কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে গবেষণা করছেন। কম্পিউটেশনাল সিমুলেশন ও ডেনসিটি ফাংশনাল থিওরি (ডিএফটি) প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী ইলেকট্রনিকস ও নবায়নযোগ্য শক্তির উপকরণ উদ্ভাবন তাঁর গবেষণার অন্যতম প্রধান লক্ষ্য।

টানা দ্বিতীয়বার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ার অনুভূতি জানিয়ে ড. মো. রাশিদুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ। স্কোপাসের সাইটেশন ডেটা ও গবেষণা-সংক্রান্ত বিভিন্ন সূচকের ভিত্তিতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রকাশিত World's Top 2% Scientists তালিকায় আবারও স্থান পাওয়া আমার জন্য আনন্দ ও কৃতজ্ঞতার বিষয়।’

তিনি বলেন, ‘সাইটেশন গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে গবেষণার মূল্যায়ন শুধু সাইটেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই স্বীকৃতিকে আমি শেষ অর্জন হিসেবে দেখি না; বরং ভবিষ্যতে নতুন ধারণা, নতুন জ্ঞান ও উদ্ভাবনের পাশাপাশি মানুষের জীবন ও সমাজের জন্য উপকারী অর্থবহ গবেষণা করার অনুপ্রেরণা হিসেবে দেখি, ইনশাআল্লাহ।’

এ অর্জনের পেছনে সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় আরও অবদান রাখার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন৷ ড. রাশিদুল ইসলামের এ অর্জনে জাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১০ অক্টোবর ২০২৬


বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আবারও জাবিপ্রবি শিক্ষক রাশিদুল

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো স্থান পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম। তিনি বিভাগটির সাবেক চেয়ারম্যান।যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ারের যৌথ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত সর্বশেষ তালিকায় তিনি এ স্বীকৃতি পেয়েছেন। তালিকায় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান ক্যাটাগরিতে তাঁর বৈশ্বিক অবস্থান ৭৭ হাজার ৭৪তম। আর ফলিত পদার্থবিদ্যা সাবফিল্ডে তাঁর অবস্থান ১ হাজার ৩৯৩তম। তাঁর গবেষক প্রোফাইলে এইচ-ইনডেক্স ২৫ এবং এইচএম-ইনডেক্স ৮।ড. মো. রাশিদুল ইসলামের গবেষণার প্রধান ক্ষেত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেটেরিয়াল সায়েন্স। তিনি পরিবেশবান্ধব ও উচ্চক্ষমতাসম্পন্ন পেরোভস্কাইট সোলার সেল এবং উন্নত সেমিকন্ডাক্টর ডিভাইসের কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে গবেষণা করছেন। কম্পিউটেশনাল সিমুলেশন ও ডেনসিটি ফাংশনাল থিওরি (ডিএফটি) প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী ইলেকট্রনিকস ও নবায়নযোগ্য শক্তির উপকরণ উদ্ভাবন তাঁর গবেষণার অন্যতম প্রধান লক্ষ্য।টানা দ্বিতীয়বার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ার অনুভূতি জানিয়ে ড. মো. রাশিদুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ। স্কোপাসের সাইটেশন ডেটা ও গবেষণা-সংক্রান্ত বিভিন্ন সূচকের ভিত্তিতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রকাশিত World's Top 2% Scientists তালিকায় আবারও স্থান পাওয়া আমার জন্য আনন্দ ও কৃতজ্ঞতার বিষয়।’তিনি বলেন, ‘সাইটেশন গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে গবেষণার মূল্যায়ন শুধু সাইটেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই স্বীকৃতিকে আমি শেষ অর্জন হিসেবে দেখি না; বরং ভবিষ্যতে নতুন ধারণা, নতুন জ্ঞান ও উদ্ভাবনের পাশাপাশি মানুষের জীবন ও সমাজের জন্য উপকারী অর্থবহ গবেষণা করার অনুপ্রেরণা হিসেবে দেখি, ইনশাআল্লাহ।’এ অর্জনের পেছনে সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় আরও অবদান রাখার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন৷ ড. রাশিদুল ইসলামের এ অর্জনে জাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত