সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

জাবিপ্রবিতে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাবিপ্রবিতে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বিষয়ক কর্মশালা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা’ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন প্রাঙ্গণে মেডিকেল সেন্টার এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন শিক্ষার্থীদের সুষম জীবনযাপন ও খাদ্যাভ্যাসে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘অনেকেই রাত জেগে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটয় এবং সকালে না খেয়ে ক্লাসে চলে যায়, যা শারীরিক ও মানসিক স্বাভাবিক ছন্দকে ব্যাহত করে। শুধু বাহ্যিক উন্নয়ন বা ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত মানসিক চাপ না নিয়ে প্রতিদিনের সুষম খাদ্য ও পর্যাপ্ত ঘুমের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি।’

মুখ্য আলোচকের বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘রোগাক্রান্ত হয়ে চিকিৎসার শরণাপন্ন হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ বা প্রিভেন্টিভ হেলথ কেয়ারের ওপর আমাদের বেশি জোর দিতে হবে৷ অনিয়মিত জীবনযাপন, পুষ্টিহীনতা ও অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিক্ষার্থীরা নানা নীরব স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে। নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতন জীবনধারা গড়ে তোলার বিকল্প নেই।’

বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তরুণেরাই আমাদের আগামী দিনের মূল সম্পদ। এই তরুণ প্রজন্মকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সিভিল সার্জন কার্যালয় ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক চিকিৎসাসেবা ও সহযোগিতা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ।’ এ সময় তিনি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং জরুরি চিকিৎসা সহায়তা দ্রুত পৌঁছাতে জাবিপ্রবি মেডিকেল সেন্টারের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিশেষ সেশন পরিচালনা করেন জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আসমা সরকার সূচনা। তিনি শিক্ষার্থীদের প্রোটিন ঘাটতি, রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), ডিহাইড্রেশন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS), নিয়মিত শারীরিক কসরত এবং অতিমাত্রায় স্ক্রিন টাইম ও মোবাইল ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে সচেতনতামূলক পরামর্শ দেন তিনি।

আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ শাহজালালের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. নীলিমা নাসরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান ও জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অনারারি মেডিকেল অফিসার ডা. আশরাফি আলিম রকি।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার মাধ্যমে ক্যাম্পাস পর্যায়ে একটি স্বাস্থ্যবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে এবং নিয়মিত সুঅভ্যাস গড়ে তুলতে হবে। পরে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষক ডা. আসমা সরকার সূচনা। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


জাবিপ্রবিতে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা’ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন প্রাঙ্গণে মেডিকেল সেন্টার এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন শিক্ষার্থীদের সুষম জীবনযাপন ও খাদ্যাভ্যাসে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘অনেকেই রাত জেগে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটয় এবং সকালে না খেয়ে ক্লাসে চলে যায়, যা শারীরিক ও মানসিক স্বাভাবিক ছন্দকে ব্যাহত করে। শুধু বাহ্যিক উন্নয়ন বা ক্যারিয়ার নিয়ে অতিরিক্ত মানসিক চাপ না নিয়ে প্রতিদিনের সুষম খাদ্য ও পর্যাপ্ত ঘুমের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি।’মুখ্য আলোচকের বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘রোগাক্রান্ত হয়ে চিকিৎসার শরণাপন্ন হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ বা প্রিভেন্টিভ হেলথ কেয়ারের ওপর আমাদের বেশি জোর দিতে হবে৷ অনিয়মিত জীবনযাপন, পুষ্টিহীনতা ও অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিক্ষার্থীরা নানা নীরব স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছে। নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতন জীবনধারা গড়ে তোলার বিকল্প নেই।’বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর জেলার সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তরুণেরাই আমাদের আগামী দিনের মূল সম্পদ। এই তরুণ প্রজন্মকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সিভিল সার্জন কার্যালয় ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক চিকিৎসাসেবা ও সহযোগিতা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ।’ এ সময় তিনি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং জরুরি চিকিৎসা সহায়তা দ্রুত পৌঁছাতে জাবিপ্রবি মেডিকেল সেন্টারের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বিশেষ সেশন পরিচালনা করেন জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আসমা সরকার সূচনা। তিনি শিক্ষার্থীদের প্রোটিন ঘাটতি, রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), ডিহাইড্রেশন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS), নিয়মিত শারীরিক কসরত এবং অতিমাত্রায় স্ক্রিন টাইম ও মোবাইল ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে সচেতনতামূলক পরামর্শ দেন তিনি।আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ শাহজালালের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. নীলিমা নাসরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান ও জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অনারারি মেডিকেল অফিসার ডা. আশরাফি আলিম রকি।বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার মাধ্যমে ক্যাম্পাস পর্যায়ে একটি স্বাস্থ্যবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে এবং নিয়মিত সুঅভ্যাস গড়ে তুলতে হবে। পরে স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষক ডা. আসমা সরকার সূচনা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত