রোববার, ০৪ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
৫ টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ১৫০০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের (ডিপিপি) অর্থ আগামী ৬ মাসের মধ্যে ছাড় করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে আগামী বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাস সম্পূর্ণ ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) জাবিপ্রবির একাডেমিক ভবন চত্বরে আয়োজিত একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন৷ 

অনুষ্ঠানে শিক্ষা, যৌথ গবেষণা, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যে জাবিপ্রবির সাথে স্বনামধন্য ৫টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (MoU) সই হয়। প্রতিষ্ঠানগুলো হলো— বায়োজিন কসমেসিউটিক্যালস, রুপল ইন্টিগ্রেট, ডাটা সফট্ ম্যানুফেকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি (ডিএমএ) ইনক্ লিমিটেড, ইকো-সোশ্যালি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া।

‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় পর্বে শিক্ষার্থীদের নানা অভাব-অভিযোগের জবাবে ইউজিসি সদস্য বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। একাডেমিক ভবন, শিক্ষার্থীদের হল ও শিক্ষকদের ভবন নির্মাণে ১৫০০ কোটি টাকার বেশি একটি প্রকল্প রয়েছে। উপাচার্যের সঙ্গে কাজ করে আগামী ছয় মাসের মধ্যে এই টাকা ছাড় করানোর চেষ্টা করব।’

এছাড়া শিক্ষক-কর্মচারী সংকট নিরসনে ইতিমধ্যে একটি ফ্যাকাল্টি পুল ছাড় করা হয়েছে এবং ক্যাম্পাসের নিরাপত্তায় ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।

সভাপতির বক্তব্যে জাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো: আমির হোসেন বলেন, শিক্ষার্থীদের শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং যৌথ গবেষণার সম্ভাবনা তৈরিতে এই চুক্তিগুলো বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করা হবে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৪ অক্টোবর ২০২৬


জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ১৫০০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের (ডিপিপি) অর্থ আগামী ৬ মাসের মধ্যে ছাড় করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে আগামী বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাস সম্পূর্ণ ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার (৩ অক্টোবর) জাবিপ্রবির একাডেমিক ভবন চত্বরে আয়োজিত একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন৷ অনুষ্ঠানে শিক্ষা, যৌথ গবেষণা, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্যে জাবিপ্রবির সাথে স্বনামধন্য ৫টি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (MoU) সই হয়। প্রতিষ্ঠানগুলো হলো— বায়োজিন কসমেসিউটিক্যালস, রুপল ইন্টিগ্রেট, ডাটা সফট্ ম্যানুফেকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি (ডিএমএ) ইনক্ লিমিটেড, ইকো-সোশ্যালি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া।‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় পর্বে শিক্ষার্থীদের নানা অভাব-অভিযোগের জবাবে ইউজিসি সদস্য বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় এভাবে চলতে পারে না। একাডেমিক ভবন, শিক্ষার্থীদের হল ও শিক্ষকদের ভবন নির্মাণে ১৫০০ কোটি টাকার বেশি একটি প্রকল্প রয়েছে। উপাচার্যের সঙ্গে কাজ করে আগামী ছয় মাসের মধ্যে এই টাকা ছাড় করানোর চেষ্টা করব।’এছাড়া শিক্ষক-কর্মচারী সংকট নিরসনে ইতিমধ্যে একটি ফ্যাকাল্টি পুল ছাড় করা হয়েছে এবং ক্যাম্পাসের নিরাপত্তায় ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।সভাপতির বক্তব্যে জাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো: আমির হোসেন বলেন, শিক্ষার্থীদের শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং যৌথ গবেষণার সম্ভাবনা তৈরিতে এই চুক্তিগুলো বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের সেমিনার নিয়মিত আয়োজন করা হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত