মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

জাবিপ্রবিতে ছাত্রদল নেতা জিকুর উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

জাবিপ্রবিতে ছাত্রদল নেতা জিকুর উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন
ছাত্রদল নেতা জিকুর আধুনিক পানির ফিল্টার উদ্বোধন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় একটি আধুনিক পানির ফিল্টার স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাখাওয়াত হোসেন জিকু।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটায় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে ফিল্টারটি উদ্বোধন করা হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে বর্তমানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। সুপেয় পানির তীব্র সংকট ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির কথা বিবেচনা করে এই উদ্যোগ নেন ছাত্রনেতা সাখাওয়াত হোসেন জিকু।

এই উদ্যোগের প্রশংসা করে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাজন মোল্লা বলেন, ‘ক্যাম্পাসে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। ক্যাফেটেরিয়ায় বাধ্য হয়ে অনিরাপদ পানি পান করতে হতো। জিকু ভাইয়ের এমন উদ্যোগ আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেছে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ক্যাফেটেরিয়ার পরিচালক জহুরুল ইসলাম টুনু বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য জিকু মামাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এর আগেও তিনি ক্যাম্পাসে বিভিন্ন ভালো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আশা করি, শিক্ষার্থীরা এটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও যত্নের সঙ্গে ব্যবহার করবেন।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাখাওয়াত হোসেন জিকু বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ দায়বদ্ধতা রয়েছে। সেই অনুভূতি থেকেই ক্যাফেটেরিয়ায় এই বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। বিগত দিনের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।’

উদ্বোধনকালে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিবা হক মিলা, আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন, দীপু রায়, সিফাত হাসান স্বচ্ছ, সারোয়ার হোসেন সজীব, মামুন আহমেদ, সাদ ইবনে ওয়াহিদ, কৌশিক রায়, মাহফুজ রহমান, মো. সোহান, তূর্য সরকার জিত, আবু সুফিয়ান রুবাইসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬


জাবিপ্রবিতে ছাত্রদল নেতা জিকুর উদ্যোগে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় একটি আধুনিক পানির ফিল্টার স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাখাওয়াত হোসেন জিকু।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটায় সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে ফিল্টারটি উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে বর্তমানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। সুপেয় পানির তীব্র সংকট ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির কথা বিবেচনা করে এই উদ্যোগ নেন ছাত্রনেতা সাখাওয়াত হোসেন জিকু।এই উদ্যোগের প্রশংসা করে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাজন মোল্লা বলেন, ‘ক্যাম্পাসে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। ক্যাফেটেরিয়ায় বাধ্য হয়ে অনিরাপদ পানি পান করতে হতো। জিকু ভাইয়ের এমন উদ্যোগ আমাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেছে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ক্যাফেটেরিয়ার পরিচালক জহুরুল ইসলাম টুনু বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য জিকু মামাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এর আগেও তিনি ক্যাম্পাসে বিভিন্ন ভালো কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আশা করি, শিক্ষার্থীরা এটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও যত্নের সঙ্গে ব্যবহার করবেন।’এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য সাখাওয়াত হোসেন জিকু বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ দায়বদ্ধতা রয়েছে। সেই অনুভূতি থেকেই ক্যাফেটেরিয়ায় এই বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। বিগত দিনের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।’উদ্বোধনকালে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিবা হক মিলা, আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন, দীপু রায়, সিফাত হাসান স্বচ্ছ, সারোয়ার হোসেন সজীব, মামুন আহমেদ, সাদ ইবনে ওয়াহিদ, কৌশিক রায়, মাহফুজ রহমান, মো. সোহান, তূর্য সরকার জিত, আবু সুফিয়ান রুবাইসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত