রোববার, ২২ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

সামাজিক যোগাযোগমাধ্যমে এসআই ফখরুলকে ঘিরে বিতর্ক, রাজনৈতিক পরিচয় নিয়ে নানা প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে এসআই ফখরুলকে ঘিরে বিতর্ক, রাজনৈতিক পরিচয় নিয়ে নানা প্রশ্ন
অভিযুক্ত ফখরুল

নোয়াখালীর সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও আন্ডারচর ইউনিয়ন বিট পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফখরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। তাঁকে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে উল্লেখ করে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করা হচ্ছে। বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যে ফেনীর সোনাগাজী এলাকার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ করা হচ্ছে। অন্যদিকে এসআই ফখরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ছাত্রলীগের সঙ্গে তাঁর কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

জানা গেছে, ২০২৪ সালের ২৬ জুন সুধারাম মডেল থানায় যোগদান করেন মো. ফখরুল ইসলাম। কর্মকালীন সময়ে বৃহত্তর চরমটুয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে তাঁকে আন্ডারচর ইউনিয়ন বিট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অতীতে আন্ডারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো অপরাধের ঘটনা ঘটেছে। তবে বিট পুলিশ ক্যাম্পের কার্যক্রম চালুর পর এলাকায় পুলিশের উপস্থিতি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বেড়েছে। স্থানীয়রা বিভিন্ন প্রয়োজনে পুলিশি সহযোগিতাও পাচ্ছেন বলে জানিয়েছেন অনেকে।

এসআই মো. ফখরুল ইসলাম বলেন, বিট পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরুর পর প্রথম দেড় মাসে এলাকায় চুরি, ডাকাতি কিংবা হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা রুজু হয়নি। সাধারণ মানুষ নিয়মিত পুলিশি সেবা নিচ্ছেন এবং পুলিশের সঙ্গে স্থানীয়দের আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।

নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে ছড়িয়ে পড়া অভিযোগের বিষয়ে তিনি বলেন, কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগদান করে পদোন্নতির মাধ্যমে বর্তমানে উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ছাত্রলীগের সভাপতি কিংবা সংগঠনটির কোনো পর্যায়ের দায়িত্বে থাকার প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এই কর্মকর্তা।

বিগত সময়ের দায়িত্ব পালনের প্রসঙ্গে ফখরুল ইসলাম আরও বলেন, ৫ আগস্টের আগে দায়িত্ব পালনকালেও কোনো বিএনপি নেতাকর্মীকে রাজনৈতিক কারণে হয়রানি করেননি। কারও বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানিমূলক পদক্ষেপের মুখোমুখি করার অভিযোগও তিনি অস্বীকার করেন।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো অনিয়ম, আর্থিক লেনদেন কিংবা অন্যায় কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যেতে পারে। কিন্তু ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার যে পরিচয় প্রচার করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, কোনো পুলিশ কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা বা দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা জরুরি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করে কারও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করাও সমীচীন নয়।

তাঁদের মতে, আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা প্রয়োজন।

স্থানীয় সচেতন মহলের একাংশের আশঙ্কা, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের নিয়ে যাচাইহীন বিতর্ক তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এসআই ফখরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ ও তাঁর বক্তব্য উভয় দিক বিবেচনায় নিয়ে নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য জনসমক্ষে তুলে ধরার দাবি জানিয়েছেন তাঁরা।

বিষয় : নোয়াখালী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২২ নভেম্বর ২০২৬


সামাজিক যোগাযোগমাধ্যমে এসআই ফখরুলকে ঘিরে বিতর্ক, রাজনৈতিক পরিচয় নিয়ে নানা প্রশ্ন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
নোয়াখালীর সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও আন্ডারচর ইউনিয়ন বিট পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফখরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। তাঁকে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে উল্লেখ করে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করা হচ্ছে। বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্যে ফেনীর সোনাগাজী এলাকার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ করা হচ্ছে। অন্যদিকে এসআই ফখরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ছাত্রলীগের সঙ্গে তাঁর কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।জানা গেছে, ২০২৪ সালের ২৬ জুন সুধারাম মডেল থানায় যোগদান করেন মো. ফখরুল ইসলাম। কর্মকালীন সময়ে বৃহত্তর চরমটুয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে তাঁকে আন্ডারচর ইউনিয়ন বিট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অতীতে আন্ডারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো অপরাধের ঘটনা ঘটেছে। তবে বিট পুলিশ ক্যাম্পের কার্যক্রম চালুর পর এলাকায় পুলিশের উপস্থিতি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বেড়েছে। স্থানীয়রা বিভিন্ন প্রয়োজনে পুলিশি সহযোগিতাও পাচ্ছেন বলে জানিয়েছেন অনেকে।এসআই মো. ফখরুল ইসলাম বলেন, বিট পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরুর পর প্রথম দেড় মাসে এলাকায় চুরি, ডাকাতি কিংবা হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা রুজু হয়নি। সাধারণ মানুষ নিয়মিত পুলিশি সেবা নিচ্ছেন এবং পুলিশের সঙ্গে স্থানীয়দের আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে ছড়িয়ে পড়া অভিযোগের বিষয়ে তিনি বলেন, কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগদান করে পদোন্নতির মাধ্যমে বর্তমানে উপপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ছাত্রলীগের সভাপতি কিংবা সংগঠনটির কোনো পর্যায়ের দায়িত্বে থাকার প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এই কর্মকর্তা।বিগত সময়ের দায়িত্ব পালনের প্রসঙ্গে ফখরুল ইসলাম আরও বলেন, ৫ আগস্টের আগে দায়িত্ব পালনকালেও কোনো বিএনপি নেতাকর্মীকে রাজনৈতিক কারণে হয়রানি করেননি। কারও বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানিমূলক পদক্ষেপের মুখোমুখি করার অভিযোগও তিনি অস্বীকার করেন।নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো অনিয়ম, আর্থিক লেনদেন কিংবা অন্যায় কর্মকাণ্ডের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যেতে পারে। কিন্তু ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার যে পরিচয় প্রচার করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, কোনো পুলিশ কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা বা দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা জরুরি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যকে চূড়ান্ত সত্য হিসেবে বিবেচনা করে কারও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করাও সমীচীন নয়।তাঁদের মতে, আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য। কোনো অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা প্রয়োজন।স্থানীয় সচেতন মহলের একাংশের আশঙ্কা, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের নিয়ে যাচাইহীন বিতর্ক তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এসআই ফখরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ ও তাঁর বক্তব্য উভয় দিক বিবেচনায় নিয়ে নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য জনসমক্ষে তুলে ধরার দাবি জানিয়েছেন তাঁরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত