মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

ওয়েব পোর্টাল হালনাগাদে গুরুত্ব দিলেন চাঁদপুর জেলা প্রশাসক

ওয়েব পোর্টাল হালনাগাদে গুরুত্ব দিলেন চাঁদপুর জেলা প্রশাসক
চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে রেলি

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং চাঁদপুর সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির সহযোগিতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সনাক-টিআইবির সদস্যরা অংশ নেন।

র‍্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য সহজেই পেতে পারে, সেজন্য জেলা প্রশাসনের ওয়েব পোর্টাল হালনাগাদের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ‘তথ্য প্রদানের ক্ষেত্রে বেশ কিছু গোপনীয়তা ও সীমাবদ্ধতা রয়েছে। তথ্যের অবাধ প্রবাহের অনেকগুলো মাধ্যম আছে। তথ্য অধিকার আইনেই কোন তথ্য দেওয়া যাবে আর কোনটি দেওয়া যাবে না, তা নির্ধারণ করা আছে।’

জেলা প্রশাসক আরও বলেন, প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে সেবাগ্রহীতা হিসেবে কাজ করেন। আবার যারা সেবাদাতা হিসেবে কাজ করছেন, তাদেরও তথ্য অধিকার আইনকে শ্রদ্ধা করতে হবে। এ আইন সম্পর্কে সবার আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।

তিনি বলেন, কোন তথ্য চাওয়া যাবে এবং কোন তথ্য চাওয়া যাবে না-এ বিষয়েও নাগরিকদের সচেতন হতে হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সনাক-টিআইবি দীর্ঘদিন ধরে কাজ করছে। চাঁদপুর জেলা ও আট উপজেলার ওয়েব পোর্টাল নিয়ে সনাক-টিআইবি যে স্টাডি করেছে, তা প্রশংসনীয়।

জেলা প্রশাসক বলেন, আমরা লক্ষ্য করেছি, অনেক প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদ নেই। ফলে প্রয়োজনীয় তথ্য পেতে মানুষের সমস্যা হচ্ছে। আশা করছি, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি প্রতিষ্ঠান তাদের ওয়েব পোর্টালের তথ্য নিয়মিত হালনাগাদ করবে।

যেসব প্রতিষ্ঠানের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে, সেসব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আলিফ ইমরান। তিনি বলেন, একই তথ্য অনেক মানুষ জানতে চান। জরুরি সেবা প্রদানের ক্ষেত্রে তথ্য চাইলে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। তবে এমন কোনো তথ্য, যা সমাজ, দেশ বা রাষ্ট্রের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।

তিনি বলেন, তথ্য অধিকার আইনেই রাষ্ট্রের কিছু তথ্য চাওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিজেদের দপ্তরের তথ্যও নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।

সভায় চাঁদপুর জেলা ও আট উপজেলার সরকারি ওয়েব পোর্টালের ওপর পরিচালিত স্টাডির তথ্য উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. মাসুদ রানা।

চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং তথ্য প্রদান ইউনিটের কর্মকর্তা মো. নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী।

শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, সনাকের সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ মজুমদার, একাত্তর টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মো. আল আমিন এবং চাঁদপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. সালাউদ্দিন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, টিআইবি বিভিন্ন সময়ে আন্দোলন করেছে, যার অন্যতম ফসল তথ্য অধিকার আইন। তথ্য পাওয়ার অধিকার নাগরিকের গুরুত্বপূর্ণ অধিকার। গণমাধ্যমকর্মীদের প্রতিনিয়ত তথ্য প্রয়োজন। তাই প্রযুক্তিনির্ভর এই সময়ে প্রতিটি সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে নিয়মিত ও হালনাগাদ তথ্য থাকা জরুরি।

তিনি বলেন, অনেক সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে দীর্ঘদিন ধরে তথ্য হালনাগাদ করা হয়নি। কোথাও কোথাও কর্মকর্তাদের মোবাইল নম্বরের পরিবর্তে পুরোনো টিএন্ডটি নম্বর দেওয়া রয়েছে। এতে নাগরিকদের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সহজে যোগাযোগে সমস্যায় পড়তে হচ্ছে।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সনাক-চাঁদপুরের সদস্য, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, টিআইবি কর্মী এবং এসিজি ও ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : জেলা প্রশাসক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


ওয়েব পোর্টাল হালনাগাদে গুরুত্ব দিলেন চাঁদপুর জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং চাঁদপুর সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির সহযোগিতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সোমবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সনাক-টিআইবির সদস্যরা অংশ নেন।র‍্যালি শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য সহজেই পেতে পারে, সেজন্য জেলা প্রশাসনের ওয়েব পোর্টাল হালনাগাদের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।তিনি বলেন, ‘তথ্য প্রদানের ক্ষেত্রে বেশ কিছু গোপনীয়তা ও সীমাবদ্ধতা রয়েছে। তথ্যের অবাধ প্রবাহের অনেকগুলো মাধ্যম আছে। তথ্য অধিকার আইনেই কোন তথ্য দেওয়া যাবে আর কোনটি দেওয়া যাবে না, তা নির্ধারণ করা আছে।’জেলা প্রশাসক আরও বলেন, প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে সেবাগ্রহীতা হিসেবে কাজ করেন। আবার যারা সেবাদাতা হিসেবে কাজ করছেন, তাদেরও তথ্য অধিকার আইনকে শ্রদ্ধা করতে হবে। এ আইন সম্পর্কে সবার আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।তিনি বলেন, কোন তথ্য চাওয়া যাবে এবং কোন তথ্য চাওয়া যাবে না-এ বিষয়েও নাগরিকদের সচেতন হতে হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সনাক-টিআইবি দীর্ঘদিন ধরে কাজ করছে। চাঁদপুর জেলা ও আট উপজেলার ওয়েব পোর্টাল নিয়ে সনাক-টিআইবি যে স্টাডি করেছে, তা প্রশংসনীয়।জেলা প্রশাসক বলেন, আমরা লক্ষ্য করেছি, অনেক প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদ নেই। ফলে প্রয়োজনীয় তথ্য পেতে মানুষের সমস্যা হচ্ছে। আশা করছি, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি প্রতিষ্ঠান তাদের ওয়েব পোর্টালের তথ্য নিয়মিত হালনাগাদ করবে।যেসব প্রতিষ্ঠানের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে, সেসব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান তিনি।আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আলিফ ইমরান। তিনি বলেন, একই তথ্য অনেক মানুষ জানতে চান। জরুরি সেবা প্রদানের ক্ষেত্রে তথ্য চাইলে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। তবে এমন কোনো তথ্য, যা সমাজ, দেশ বা রাষ্ট্রের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে।তিনি বলেন, তথ্য অধিকার আইনেই রাষ্ট্রের কিছু তথ্য চাওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিজেদের দপ্তরের তথ্যও নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।সভায় চাঁদপুর জেলা ও আট উপজেলার সরকারি ওয়েব পোর্টালের ওপর পরিচালিত স্টাডির তথ্য উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. মাসুদ রানা।চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং তথ্য প্রদান ইউনিটের কর্মকর্তা মো. নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী।শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, সনাকের সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ মজুমদার, একাত্তর টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি মো. আল আমিন এবং চাঁদপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মো. সালাউদ্দিন।চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, টিআইবি বিভিন্ন সময়ে আন্দোলন করেছে, যার অন্যতম ফসল তথ্য অধিকার আইন। তথ্য পাওয়ার অধিকার নাগরিকের গুরুত্বপূর্ণ অধিকার। গণমাধ্যমকর্মীদের প্রতিনিয়ত তথ্য প্রয়োজন। তাই প্রযুক্তিনির্ভর এই সময়ে প্রতিটি সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে নিয়মিত ও হালনাগাদ তথ্য থাকা জরুরি।তিনি বলেন, অনেক সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে দীর্ঘদিন ধরে তথ্য হালনাগাদ করা হয়নি। কোথাও কোথাও কর্মকর্তাদের মোবাইল নম্বরের পরিবর্তে পুরোনো টিএন্ডটি নম্বর দেওয়া রয়েছে। এতে নাগরিকদের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সহজে যোগাযোগে সমস্যায় পড়তে হচ্ছে।অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সনাক-চাঁদপুরের সদস্য, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, টিআইবি কর্মী এবং এসিজি ও ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত