সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

ভালো ফলাফল করতে হলে সময়ের মূল্য ও সৎ সঙ্গকে গুরুত্ব দিতে হবে--চাঁসক অধ্যক্ষ আব্দুল মান্না

ভালো ফলাফল করতে হলে সময়ের মূল্য ও সৎ সঙ্গকে গুরুত্ব দিতে হবে--চাঁসক অধ্যক্ষ আব্দুল মান্না
নবীন শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান।

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আব্দুল মান্নান বলেছেন, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজজীবনে প্রবেশের এই সময়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিকের দুই বছরকে কাজে লাগাতে হলে সময়ের মূল্য বুঝে নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও ভালো সঙ্গকে গুরুত্ব দিতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পরিহার করতে হবে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজের মিলনায়তনে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, ‘তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে আজ কলেজজীবনে প্রবেশ করেছ। এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়ের ওপর একটি সূরা নাজিল হয়েছে সূরা আসর। তোমরা যদি সূরা আসরকে অনুসরণ করো, তাহলে জীবনে সফল হতে পারবে।’

তিনি বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘কুনু মা‘আস সাদিকীন’ সত্যবাদীদের সঙ্গে থাকো এবং ‘কুনু মা‘আস সালেহীন’ সৎকর্মশীলদের সঙ্গে থাকো। সূরা আসরে মানুষের জীবনের সফলতা ও ক্ষতির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

অধ্যক্ষ বলেন, ‘ওয়াল আসরি, ইন্নাল ইনসানা লাফি খুসর’—নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা এর ব্যতিক্রম। তাই তোমাদের একে অপরকে সত্যের পথে চলার এবং ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে।’

তিনি আরও বলেন, যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা কলেজে এসেছে, কঠোর পরিশ্রম করলে সেই স্বপ্ন বাস্তবে পূরণ করা সম্ভব। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। ভালো বন্ধু যেমন মানুষকে সঠিক পথে এগিয়ে নিতে পারে, তেমনি অসৎ সঙ্গ জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, ‘জিপিএ-৫ পেয়েছ বলে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। অনেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পর্যায়ে এসে ঝরে গেছে। তাই আগামী দুই বছর তোমাদের কঠিন পরিশ্রম করতে হবে।’

তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকার পাশাপাশি শিক্ষকদের পাঠদান মনোযোগ দিয়ে অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিজেদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

অধ্যক্ষ একেএম আব্দুল মান্নান বলেন, ‘তোমরা পড়াশোনার পাশাপাশি নিজেদের নৈতিক ও ধার্মিক মানুষ হিসেবে গড়ে তুলবে। সুশিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে। মা-বাবার কথা শুনতে হবে এবং তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলী আজগর ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া।

এ সময় বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক ও আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. খালেদ ইকবাল, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ এবং পাঠ উন্নয়ন কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহজালাল।

ছাত্রনেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ও ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু নাঈম খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ও ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আজমির হাসান তারেক।

নবীন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুল আলম, ব্যবসায় শিক্ষা শাখার তাহসিন আহমেদ সাকিব এবং মানবিক বিভাগের শিক্ষার্থী মরিয়ম আক্তার।

বিষয় : কলেজ শিক্ষার্থী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬


ভালো ফলাফল করতে হলে সময়ের মূল্য ও সৎ সঙ্গকে গুরুত্ব দিতে হবে--চাঁসক অধ্যক্ষ আব্দুল মান্না

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আব্দুল মান্নান বলেছেন, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজজীবনে প্রবেশের এই সময়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিকের দুই বছরকে কাজে লাগাতে হলে সময়ের মূল্য বুঝে নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও ভালো সঙ্গকে গুরুত্ব দিতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পরিহার করতে হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সরকারি কলেজের মিলনায়তনে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, ‘তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে আজ কলেজজীবনে প্রবেশ করেছ। এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সময়ের ওপর একটি সূরা নাজিল হয়েছে সূরা আসর। তোমরা যদি সূরা আসরকে অনুসরণ করো, তাহলে জীবনে সফল হতে পারবে।’তিনি বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘কুনু মা‘আস সাদিকীন’ সত্যবাদীদের সঙ্গে থাকো এবং ‘কুনু মা‘আস সালেহীন’ সৎকর্মশীলদের সঙ্গে থাকো। সূরা আসরে মানুষের জীবনের সফলতা ও ক্ষতির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।অধ্যক্ষ বলেন, ‘ওয়াল আসরি, ইন্নাল ইনসানা লাফি খুসর’—নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে এবং পরস্পরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা এর ব্যতিক্রম। তাই তোমাদের একে অপরকে সত্যের পথে চলার এবং ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে।’তিনি আরও বলেন, যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা কলেজে এসেছে, কঠোর পরিশ্রম করলে সেই স্বপ্ন বাস্তবে পূরণ করা সম্ভব। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। ভালো বন্ধু যেমন মানুষকে সঠিক পথে এগিয়ে নিতে পারে, তেমনি অসৎ সঙ্গ জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে।জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, ‘জিপিএ-৫ পেয়েছ বলে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। অনেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পর্যায়ে এসে ঝরে গেছে। তাই আগামী দুই বছর তোমাদের কঠিন পরিশ্রম করতে হবে।’তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকার পাশাপাশি শিক্ষকদের পাঠদান মনোযোগ দিয়ে অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিজেদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।অধ্যক্ষ একেএম আব্দুল মান্নান বলেন, ‘তোমরা পড়াশোনার পাশাপাশি নিজেদের নৈতিক ও ধার্মিক মানুষ হিসেবে গড়ে তুলবে। সুশিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে। মা-বাবার কথা শুনতে হবে এবং তাদের প্রতি দায়িত্বশীল হতে হবে।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলী আজগর ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া।এ সময় বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক ও আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. খালেদ ইকবাল, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ এবং পাঠ উন্নয়ন কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহজালাল।ছাত্রনেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ও ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু নাঈম খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ও ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আজমির হাসান তারেক।নবীন শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুল আলম, ব্যবসায় শিক্ষা শাখার তাহসিন আহমেদ সাকিব এবং মানবিক বিভাগের শিক্ষার্থী মরিয়ম আক্তার।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত