মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

সোসাইটি কর্তৃক চাঁদপুরের আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

সোসাইটি কর্তৃক চাঁদপুরের আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন
চাঁদপুরের আল-আমিন একাডেমির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন।

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত এডহক কমিটি সম্পূর্ণ বাতিল এবং আল-আমিন সোসাইটির পরিচালনা পর্ষদ বহালের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, দীর্ঘদিন ধরে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সোসাইটির সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটি চাঁদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই সোসাইটির গঠিত পরিচালনা পর্ষদ বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অভিভাবক মহলের পক্ষ থেকে কর্মসূচির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সোসাইটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তানসহ অন্যরা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, আল-আমিন সোসাইটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও কল্যাণমুখী কর্মসূচির কারণেই চাঁদপুরবাসী একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয় পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করছে।

অভিভাবকরা দাবি করেন, আল-আমিন সোসাইটির গঠিত গভর্নিং বডি অনুমোদন দিতে হবে। একই সঙ্গে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনায় ‘অযাচিত সরকারি-বেসরকারি হস্তক্ষেপ’ বন্ধ করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবকদের পক্ষে সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সোসাইটির পক্ষে অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তান, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং অভিভাবক ফরিদা ও ফারুল বেগম।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, ১৯৭৭ সালে আল-আমিন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রায় ৫০ বছর ধরে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালিত হলেও বিভিন্ন সময়ে এর ব্যবস্থাপনায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ২০১৯ সালে তৎকালীন সরকারের হস্তক্ষেপে সোসাইটি কর্তৃক গঠিত পরিচালনা কমিটি বাতিল করা হয়। পরবর্তী সময়ে সোসাইটি আবারও পরিচালনায় আসে। গত দুই বছরে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করেছে দাবি করে তিনি বলেন, সর্বশেষ এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শাহজাহান খান আরও বলেন, ‘অবৈধ দখল’ থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারের পর আবারও একই ইস্যুতে সোসাইটি কর্তৃক পরিচালনা পর্ষদ বাতিল করে এডহক কমিটি গঠনের চিঠি দেওয়া হয়েছে। অথচ সোসাইটি কর্তৃক গঠিত কমিটির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত রয়েছে।

তিনি বলেন, চাঁদপুর তথা দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ তারা চান না। সরকার, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দখল বা নিয়ন্ত্রণের চেষ্টা না করে যারা এমন উদ্যোগ নিচ্ছেন, তারা চাইলে নিজেদের উদ্যোগে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। একই সঙ্গে আল-আমিন একাডেমির শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ না করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, অতীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় পরিবর্তন আসার পর এর ফলাফল ও সার্বিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছিল বলে তারা মনে করেন। এর প্রভাব শিক্ষার্থীদের ওপরও পড়েছে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আল-আমিন একাডেমি নিয়ে সব ধরনের ‘ষড়যন্ত্র’ বন্ধের দাবি জানান তারা।

দাবি বাস্তবায়ন না হলে অভিভাবকরা আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

বিষয় : শিক্ষা বোর্ড

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


সোসাইটি কর্তৃক চাঁদপুরের আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত এডহক কমিটি সম্পূর্ণ বাতিল এবং আল-আমিন সোসাইটির পরিচালনা পর্ষদ বহালের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অভিভাবকরা বলেন, দীর্ঘদিন ধরে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সোসাইটির সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটি চাঁদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই সোসাইটির গঠিত পরিচালনা পর্ষদ বহাল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।মানববন্ধন শেষে অভিভাবক মহলের পক্ষ থেকে কর্মসূচির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সোসাইটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তানসহ অন্যরা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেন।স্মারকলিপিতে বলা হয়, আল-আমিন সোসাইটির সুষ্ঠু ব্যবস্থাপনা ও কল্যাণমুখী কর্মসূচির কারণেই চাঁদপুরবাসী একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয় পরীক্ষাগুলোতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করছে।অভিভাবকরা দাবি করেন, আল-আমিন সোসাইটির গঠিত গভর্নিং বডি অনুমোদন দিতে হবে। একই সঙ্গে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনায় ‘অযাচিত সরকারি-বেসরকারি হস্তক্ষেপ’ বন্ধ করার দাবি জানান তারা।মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবকদের পক্ষে সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সোসাইটির পক্ষে অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তান, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং অভিভাবক ফরিদা ও ফারুল বেগম।সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, ১৯৭৭ সালে আল-আমিন একাডেমি প্রতিষ্ঠার পর থেকে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রায় ৫০ বছর ধরে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালিত হলেও বিভিন্ন সময়ে এর ব্যবস্থাপনায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।তিনি বলেন, ২০১৯ সালে তৎকালীন সরকারের হস্তক্ষেপে সোসাইটি কর্তৃক গঠিত পরিচালনা কমিটি বাতিল করা হয়। পরবর্তী সময়ে সোসাইটি আবারও পরিচালনায় আসে। গত দুই বছরে প্রতিষ্ঠানটি ভালো ফলাফল করেছে দাবি করে তিনি বলেন, সর্বশেষ এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।শাহজাহান খান আরও বলেন, ‘অবৈধ দখল’ থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারের পর আবারও একই ইস্যুতে সোসাইটি কর্তৃক পরিচালনা পর্ষদ বাতিল করে এডহক কমিটি গঠনের চিঠি দেওয়া হয়েছে। অথচ সোসাইটি কর্তৃক গঠিত কমিটির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত রয়েছে।তিনি বলেন, চাঁদপুর তথা দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ তারা চান না। সরকার, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেন তিনি।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দখল বা নিয়ন্ত্রণের চেষ্টা না করে যারা এমন উদ্যোগ নিচ্ছেন, তারা চাইলে নিজেদের উদ্যোগে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। একই সঙ্গে আল-আমিন একাডেমির শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ না করার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, অতীতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় পরিবর্তন আসার পর এর ফলাফল ও সার্বিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছিল বলে তারা মনে করেন। এর প্রভাব শিক্ষার্থীদের ওপরও পড়েছে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আল-আমিন একাডেমি নিয়ে সব ধরনের ‘ষড়যন্ত্র’ বন্ধের দাবি জানান তারা।দাবি বাস্তবায়ন না হলে অভিভাবকরা আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত