অবশেষে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৩ আগস্ট তাঁর দিল্লি সফর হতে পারে বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। জুনের শুরুতে সফরটি নিয়ে আলোচনা শুরু হলেও পরে তা আর এগোয়নি। এরপর জুলাইয়ে আগস্টের প্রথম ১০ দিনের মধ্যে সফরের সম্ভাব্য সময় নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।
এরই ধারাবাহিকতায় ভারতীয় পক্ষ ২১ আগস্টকে সম্ভাব্য সফরের তারিখ হিসেবে প্রস্তাব করে। তবে একই সময়ে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি সামনে আসে। এরপর সফর নিয়ে আলোচনা স্থগিত করে বিষয়টি ভারত সরকারের কাছে তুলে ধরে ঢাকা।
বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে