মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

আল আমিন একাডেমির মাল্টিপল ভবনের সাইট পরিদর্শনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক

চাঁদপুরের আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মাল্টিপল ভবন নির্মাণকাজের সাইট পরিদর্শন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী ইমাম।শুক্রবার (১১ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মানসহ প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা প্রকৌশল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম আলিফ, ফরিদগঞ্জ ও মতলব উপজেলা শিক্ষা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তারা, আল-আমিন একাডেমির অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, সহকারী প্রধান ও কলেজ শাখার ইনচার্জ, চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ কাদির বেপারী এবং ঠিকাদার ফারুক হোসেনসহ সংশ্লিষ্টরা।

আল আমিন একাডেমির মাল্টিপল ভবনের সাইট পরিদর্শনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক