বুধবার, ১২ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

আন্তর্জাতিক যুব দিবসে চাঁদপুর শহর যুব ও ক্রীড়া সংসদের র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবসে চাঁদপুর শহর যুব ও ক্রীড়া সংসদের র‍্যালি
আন্তর্জাতিক যুব দিবসে চাঁদপুর শহর যুব ও ক্রীড়া সংসদের র‌্যালি

চাঁদপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং বেকারত্ব দূর করতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে সরকারের প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চাঁদপুর শহর যুব ও ক্রীড়া সংসদের আয়োজনে এ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

সংগঠনের শহর শাখার সভাপতি সবুজ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ ওসমানী। যুবনেতা আলমগীর হোসেন বন্দুকসীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মোল্লা মোহাম্মদ হানিফ, অ্যাডভোকেট মুসলিম, যুবনেতা আব্দুল হাই লাভলু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ হোসেন।

বক্তারা বলেন, দেশের যুবসমাজই জাতির ভবিষ্যৎ। কিন্তু বেকারত্ব, মাদকাসক্তি ও কর্মসংস্থানের সংকটের কারণে অনেক তরুণ বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছেন। যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হলে তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

তারা আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। এর পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কারিগরি শিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

বক্তারা যুবসমাজের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির কার্যকর কর্মসূচি গ্রহণের পাশাপাশি মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে একটি র‍্যালি বের করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিষয় : চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১২ আগস্ট ২০২৬


আন্তর্জাতিক যুব দিবসে চাঁদপুর শহর যুব ও ক্রীড়া সংসদের র‍্যালি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
চাঁদপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং বেকারত্ব দূর করতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে সরকারের প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চাঁদপুর শহর যুব ও ক্রীড়া সংসদের আয়োজনে এ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।সংগঠনের শহর শাখার সভাপতি সবুজ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ ওসমানী। যুবনেতা আলমগীর হোসেন বন্দুকসীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মোল্লা মোহাম্মদ হানিফ, অ্যাডভোকেট মুসলিম, যুবনেতা আব্দুল হাই লাভলু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ হোসেন।বক্তারা বলেন, দেশের যুবসমাজই জাতির ভবিষ্যৎ। কিন্তু বেকারত্ব, মাদকাসক্তি ও কর্মসংস্থানের সংকটের কারণে অনেক তরুণ বিপথগামী হওয়ার ঝুঁকিতে রয়েছেন। যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হলে তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।তারা আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। এর পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কারিগরি শিক্ষা ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।বক্তারা যুবসমাজের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির কার্যকর কর্মসূচি গ্রহণের পাশাপাশি মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে একটি র‍্যালি বের করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত