মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

শাহরাস্তিতে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু

শাহরাস্তিতে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু
শামীমা আক্তার মুন্নি

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন শামীমা আক্তার মুন্নি (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা থাকলেও আত্মহত্যার বিষয়টি পরিবার থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে মুন্নিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্নি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের ষষ্ঠী বাড়ির শামিম হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্য অনুযায়ী, ফল প্রকাশের পর মুন্নির মৃত্যুর ঘটনায় এলাকায় নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করছেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর সে আত্মহত্যা করেছে। তবে পরিবারের পক্ষ থেকে এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। পরিবারের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুন্নির মৃত্যু হয়েছে।

মুন্নির চাচা ইকবাল হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। মুন্নি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বলেন, মুন্নি এ বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।

মুন্নির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাড়িতে দাফন-কাফনের প্রস্তুতি চলছিল।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এটি অত্যন্ত দুঃখজনক। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে হতাশ হয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ না নেয়। সবার প্রতি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানাই।

বিষয় : মৃত্যু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


শাহরাস্তিতে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন শামীমা আক্তার মুন্নি (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে এবার মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা আলোচনা থাকলেও আত্মহত্যার বিষয়টি পরিবার থেকে নিশ্চিত হওয়া যায়নি।সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে মুন্নিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মুন্নি উপজেলার চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের ষষ্ঠী বাড়ির শামিম হোসেনের মেয়ে।স্থানীয় সূত্র ও পরিবারের ভাষ্য অনুযায়ী, ফল প্রকাশের পর মুন্নির মৃত্যুর ঘটনায় এলাকায় নানা আলোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করছেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর সে আত্মহত্যা করেছে। তবে পরিবারের পক্ষ থেকে এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। পরিবারের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুন্নির মৃত্যু হয়েছে।মুন্নির চাচা ইকবাল হোসেন বলেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। মুন্নি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজির আহমেদ বলেন, মুন্নি এ বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।মুন্নির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বাড়িতে দাফন-কাফনের প্রস্তুতি চলছিল।শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এটি অত্যন্ত দুঃখজনক। কোনো শিক্ষার্থী যেন পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে হতাশ হয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ না নেয়। সবার প্রতি লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানাই।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত