সোমবার, ২০ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম

কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহযোগী সংগঠন ‘পরিসংখ্যান  সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বখতিয়ার হামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক হাসান রাহীম।

রবিবার (১৯ জুলাই) সকালে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জে. এম. আদিব সালমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ রায়হান। শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনিন্দিতা চক্রবর্তী, প্রচার সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের লিমন খান, ক্রীড়া সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের কেফায়েত উল্লাহ শুভ এবং প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তানভীর আলম অর্প। 

এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফারিয়া ইসলাম ও মো: সাজেদুর রহমান, ২০২১-২২ শিক্ষাবর্ষের মো: তোহেল ও তাহমিদ শান্ত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাজমুল আলম ও সাদিয়া নাসরিন আইরিন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো: শাহাজালাল ও সোহেতা পারভেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেহেনাজ আক্তার ও মোহাম্মদ শাহেদ হাসান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নাফিসা বিনতে রশিদ ও বিশ্বজিৎ বসাক আবির। 

নবগঠিত কমিটির সাধারন সম্পাদক তৌফিক হাসান রাহীম বলেন, “পরিসংখ্যান সমিতি আমাদের বিভাগের ছাত্র -ছাত্রীদের মধ্যে  পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের একটি স্থান।  ইনশাআল্লাহ সকল শিক্ষার্থী ও আমাদের বিভাগীয় প্রধান ড. জে এম আদিব সালমান চৌধুরী ও ছাত্র উপদেষ্টা সাফায়েত হোসেন স‍্যারের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবো।”

সহ-সভাপতি (ভিপি) বখতিয়ার হামীম বলেন, “প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান সমিতির সহ-সভাপতি (ভিপি) পদে আমাকে মনোনীত করায় বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও শিক্ষক মণ্ডলীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সর্বসম্মতিক্রমে আমার ওপর যে আস্থা ও গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে তার মর্যাদা রক্ষা করব। আমাদের মূল লক্ষ্য হবে বিভাগের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উন্নয়ন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি এবং একটি সুসংহত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা। শিক্ষকদের সুচিন্তিত দিকনির্দেশনা ও সবাইকে সাথে নিয়ে আমরা পরিসংখ্যান বিভাগকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২০ জুলাই ২০২৬


কুবি পরিসংখ্যান সমিতির নেতৃত্বে হামীম-রাহীম

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহযোগী সংগঠন ‘পরিসংখ্যান  সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বখতিয়ার হামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফিক হাসান রাহীম।রবিবার (১৯ জুলাই) সকালে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জে. এম. আদিব সালমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ রায়হান। শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের অনিন্দিতা চক্রবর্তী, প্রচার সম্পাদক হিসেবে ২০২১-২২ শিক্ষাবর্ষের লিমন খান, ক্রীড়া সম্পাদক হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের কেফায়েত উল্লাহ শুভ এবং প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের তানভীর আলম অর্প। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফারিয়া ইসলাম ও মো: সাজেদুর রহমান, ২০২১-২২ শিক্ষাবর্ষের মো: তোহেল ও তাহমিদ শান্ত, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাজমুল আলম ও সাদিয়া নাসরিন আইরিন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো: শাহাজালাল ও সোহেতা পারভেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেহেনাজ আক্তার ও মোহাম্মদ শাহেদ হাসান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নাফিসা বিনতে রশিদ ও বিশ্বজিৎ বসাক আবির। নবগঠিত কমিটির সাধারন সম্পাদক তৌফিক হাসান রাহীম বলেন, “পরিসংখ্যান সমিতি আমাদের বিভাগের ছাত্র -ছাত্রীদের মধ্যে  পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের একটি স্থান।  ইনশাআল্লাহ সকল শিক্ষার্থী ও আমাদের বিভাগীয় প্রধান ড. জে এম আদিব সালমান চৌধুরী ও ছাত্র উপদেষ্টা সাফায়েত হোসেন স‍্যারের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবো।”সহ-সভাপতি (ভিপি) বখতিয়ার হামীম বলেন, “প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান সমিতির সহ-সভাপতি (ভিপি) পদে আমাকে মনোনীত করায় বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান ও শিক্ষক মণ্ডলীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সর্বসম্মতিক্রমে আমার ওপর যে আস্থা ও গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে তার মর্যাদা রক্ষা করব। আমাদের মূল লক্ষ্য হবে বিভাগের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উন্নয়ন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষতা বৃদ্ধি এবং একটি সুসংহত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা। শিক্ষকদের সুচিন্তিত দিকনির্দেশনা ও সবাইকে সাথে নিয়ে আমরা পরিসংখ্যান বিভাগকে নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।”

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত