শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

'জুলাই শহীদ দিবস' উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, ছাত্রপরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

জুলাই শহীদদের স্মরণে ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খান মোহাম্মদ নাঈম বলেন, '১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ যাঁরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁদের সর্বোচ্চ মর্যাদা দান করেন।'

ছাত্রপরামর্শক অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, 'জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে দাবি জানাই, শহীদ পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং যারা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন, তাঁদের ও তাঁদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে যথাযথভাবে নিতে হবে'

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image
'জুলাই শহীদ দিবস' উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, ছাত্রপরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। জুলাই শহীদদের স্মরণে ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খান মোহাম্মদ নাঈম বলেন, '১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ যাঁরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁদের সর্বোচ্চ মর্যাদা দান করেন।'ছাত্রপরামর্শক অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে এই দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।'বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, 'জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে দাবি জানাই, শহীদ পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং যারা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন, তাঁদের ও তাঁদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে যথাযথভাবে নিতে হবে'

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত