মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

জাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারে এসি স্থাপনে শিক্ষার্থীদের স্বস্তি, বেড়েছে উপস্থিতি

জাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারে এসি স্থাপনে শিক্ষার্থীদের স্বস্তি, বেড়েছে উপস্থিতি
কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে উপাচার্য ড. আমির হোসেন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক ও পাঠবান্ধব পরিবেশ নিশ্চিত হয়েছে। ইতোমধ্যে গ্রন্থাগারে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং পাঠকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন। এ সময় তিনি গ্রন্থাগারের সার্বিক পরিবেশ, পাঠকদের উপস্থিতি এবং নতুন স্থাপিত এসির কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম অঙ্গীকার। কেন্দ্রীয় গ্রন্থাগারে এসি স্থাপনের ফলে শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে দীর্ঘ সময় ধরে অধ্যয়ন করতে পারবে, যা তাদের শিক্ষা ও গবেষণায় ইতিবাচক ভূমিকা রাখবে।

গ্রন্থাগার সংশ্লিষ্টরা জানান, এসি স্থাপনের পর থেকে বিশেষ করে দিনের গরম সময়েও শিক্ষার্থীদের উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। শিক্ষার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ  করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা, গবেষণা ও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬


জাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারে এসি স্থাপনে শিক্ষার্থীদের স্বস্তি, বেড়েছে উপস্থিতি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক ও পাঠবান্ধব পরিবেশ নিশ্চিত হয়েছে। ইতোমধ্যে গ্রন্থাগারে শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং পাঠকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন। এ সময় তিনি গ্রন্থাগারের সার্বিক পরিবেশ, পাঠকদের উপস্থিতি এবং নতুন স্থাপিত এসির কার্যক্রম পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম অঙ্গীকার। কেন্দ্রীয় গ্রন্থাগারে এসি স্থাপনের ফলে শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে দীর্ঘ সময় ধরে অধ্যয়ন করতে পারবে, যা তাদের শিক্ষা ও গবেষণায় ইতিবাচক ভূমিকা রাখবে।গ্রন্থাগার সংশ্লিষ্টরা জানান, এসি স্থাপনের পর থেকে বিশেষ করে দিনের গরম সময়েও শিক্ষার্থীদের উপস্থিতি আগের তুলনায় বেড়েছে। শিক্ষার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ  করেছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা, গবেষণা ও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে যাচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত