শনিবার, ০৪ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

খামেনির মরদেহের পাশে ছোট কফিনটি কার?

খামেনির মরদেহের পাশে ছোট কফিনটি কার?
কফিনে আয়াতুল্লাহ খামিনিসহ পরিবারের ৫ সদস্য । ছবি সংগ্রহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা সমবেত হয়েছেন। সেখানে খামেনির কফিনের পাশাপাশি আরও চারটি কফিন রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট কফিনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ছোট কফিনটিতে রয়েছে খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনির পাশাপাশি পরিবারের এই শিশুসদস্যও নিহত হয়।

একই হামলায় খামেনির পরিবারের আরও তিন সদস্য প্রাণ হারান। তাঁরা হলেন খামেনির বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, তাঁর স্বামী (খামেনির জামাতা) মেসবাহ উল হুদা বাঘেরি এবং খামেনির পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল, যিনি বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রী।

বর্তমানে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা পাঁচটি কফিনে বিদেশি প্রতিনিধি ও শোকসন্তপ্ত মানুষ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা নিবেদন শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মরদেহগুলো দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।

খামেনির পরিবারের একাধিক সদস্যের একসঙ্গে নিহত হওয়া এবং রাষ্ট্রীয় জানাজায় ১৪ মাস বয়সী নাতনির কফিনের উপস্থিতি পুরো পরিবেশকে আরও শোকাবহ করে তুলেছে।

সূত্র: সিএনএন

বিষয় : আয়াতুল্লাহ আলী খামেনি ইরান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ০৪ জুলাই ২০২৬


খামেনির মরদেহের পাশে ছোট কফিনটি কার?

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা সমবেত হয়েছেন। সেখানে খামেনির কফিনের পাশাপাশি আরও চারটি কফিন রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ছোট কফিনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ছোট কফিনটিতে রয়েছে খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে খামেনির বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনির পাশাপাশি পরিবারের এই শিশুসদস্যও নিহত হয়।একই হামলায় খামেনির পরিবারের আরও তিন সদস্য প্রাণ হারান। তাঁরা হলেন খামেনির বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, তাঁর স্বামী (খামেনির জামাতা) মেসবাহ উল হুদা বাঘেরি এবং খামেনির পুত্রবধূ জাহরা হাদ্দাদ আদেল, যিনি বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্ত্রী।বর্তমানে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা পাঁচটি কফিনে বিদেশি প্রতিনিধি ও শোকসন্তপ্ত মানুষ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা নিবেদন শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মরদেহগুলো দাফনের জন্য নিয়ে যাওয়া হবে।খামেনির পরিবারের একাধিক সদস্যের একসঙ্গে নিহত হওয়া এবং রাষ্ট্রীয় জানাজায় ১৪ মাস বয়সী নাতনির কফিনের উপস্থিতি পুরো পরিবেশকে আরও শোকাবহ করে তুলেছে।সূত্র: সিএনএন

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত