বুধবার, ০১ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ
১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ | ছবি: দ্যা ঢাকা নিউজ

চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পুরান বাজার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তিনি গোডাউনের দায়িত্বে থাকা একজনকে ৩হাজার টাকা জরিমানা করেন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। পরে জব্দকৃত জাল রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০১ জুলাই ২০২৬


চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image
চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।বুধবার (১ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।প্রাপ্ত তথ্যে জানাগেছে, মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পুরান বাজার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে।এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তিনি গোডাউনের দায়িত্বে থাকা একজনকে ৩হাজার টাকা জরিমানা করেন।সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। পরে জব্দকৃত জাল রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত