সোমবার, ২৯ জুন ২০২৬
The Dhaka News Bangla

বিমানবন্দরে আটক কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা

বিমানবন্দরে আটক কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা
বিমান বন্দরে আটক দেবীদ্বারের বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলনে হত‍্যা মামলার আসামী পৌর কমিশনার ও সেচ্ছাসেবক লীগ নেতা মো বাছির উদ্দিন(৪০) | ছবি: সংগৃহীত

বাড়ি ফেরা হলোনা বাছিরের। বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলনে হত‍্যা মামলার আসামী হয়ে দির্ঘদিন প্রবাসে পলাতক থেকে বাড়ির উদ্দেশ‍্যে বিমান বন্দরে নেমেই আটক হলেন তিনি।

রোববার সকালে আরব আমিরাত থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করেন। বাছিরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

আটক বাছির উদ্দিন(৪০) দেবীদ্বার পৌরএলাকার চাঁপানগর গ্রামের মো. আবুল হোসেন মোল্লার ছেলে। এবং দেবীদ্বার পৌরসভার ৭ নং ওয়ার্ড কমিশনার ও সেচ্ছা সেবক লীগ নেতা ছিলেন।

দির্ঘদিন প্রবাসে পলাতক থাকার পর দেশে ফিরে বিমান বন্দর থেকেই আটক হলেন বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত‍্যা, ছাব্বির হত‍্যা ও আবু বক্কর হত‍্যার চেষ্টা মামলার এজহার নামীয় আসামী। 

বাছির কমিশনারকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। 

গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছ তলায় গুলিবিদ্ধ এবং কুপিয়ে পিটিয়ে আব্দুর রহমান রুবেলকে হত‍্যা এবং কলেজ রোডে কুপিয়ে পিটিয়ে স্কুল ছাত্র সাব্বিরকে হত‍্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজহারভূক্ত আসামি।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বাছির রুবেল হত‍্যা, সাব্বির হত‍্যা এবং আবুবকর হত‍্যাচেষ্টা মামলার আসামী। তাকে বিমান বন্দর থানা পুলিশ আজ সকালে গ্রেফতার করেন।

বিষয় : গ্রেপ্তার সেচ্ছাসেবক লীগ বিমানবন্দর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২৯ জুন ২০২৬


বিমানবন্দরে আটক কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image
বাড়ি ফেরা হলোনা বাছিরের। বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলনে হত‍্যা মামলার আসামী হয়ে দির্ঘদিন প্রবাসে পলাতক থেকে বাড়ির উদ্দেশ‍্যে বিমান বন্দরে নেমেই আটক হলেন তিনি।রোববার সকালে আরব আমিরাত থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করেন। বাছিরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।আটক বাছির উদ্দিন(৪০) দেবীদ্বার পৌরএলাকার চাঁপানগর গ্রামের মো. আবুল হোসেন মোল্লার ছেলে। এবং দেবীদ্বার পৌরসভার ৭ নং ওয়ার্ড কমিশনার ও সেচ্ছা সেবক লীগ নেতা ছিলেন।দির্ঘদিন প্রবাসে পলাতক থাকার পর দেশে ফিরে বিমান বন্দর থেকেই আটক হলেন বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত‍্যা, ছাব্বির হত‍্যা ও আবু বক্কর হত‍্যার চেষ্টা মামলার এজহার নামীয় আসামী। বাছির কমিশনারকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ। গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছ তলায় গুলিবিদ্ধ এবং কুপিয়ে পিটিয়ে আব্দুর রহমান রুবেলকে হত‍্যা এবং কলেজ রোডে কুপিয়ে পিটিয়ে স্কুল ছাত্র সাব্বিরকে হত‍্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজহারভূক্ত আসামি।এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বাছির রুবেল হত‍্যা, সাব্বির হত‍্যা এবং আবুবকর হত‍্যাচেষ্টা মামলার আসামী। তাকে বিমান বন্দর থানা পুলিশ আজ সকালে গ্রেফতার করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত