বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

দ্যা ঢাকা নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, নিন্দা ও প্রতিবাদ

দ্যা ঢাকা নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, নিন্দা ও প্রতিবাদ
চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ সালাহউদ্দিন খান।

ডেস্ক নিউজ:

গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালনকালে দ্যা ঢাকা নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ সালাহউদ্দিন খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দ্যা ঢাকা নিউজ পরিবার।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ১৩ মিনিটে চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ সালাহউদ্দিন খানের মুঠোফোনে অমিত আচার্য পিয়াস নামে এক ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক সালাহউদ্দিন খান জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তার নিজস্ব ফেসবুক আইডিতে কয়েকটি সচিত্র পোস্ট করেন। এসব পোস্টে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে পোস্টগুলো মুছে ফেলার জন্য চাপ দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে পোস্ট ডিলিট না করলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে সাংবাদিক সালাহউদ্দিন খান অভিযোগ করেন।

ঘটনার পর তিনি চাঁদপুর সদর মডেল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ঘটনায় দ্যা ঢাকা নিউজ পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

দ্যা ঢাকা নিউজ পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।

বিষয় : চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬


দ্যা ঢাকা নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি, নিন্দা ও প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
ডেস্ক নিউজ:গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালনকালে দ্যা ঢাকা নিউজের চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ সালাহউদ্দিন খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দ্যা ঢাকা নিউজ পরিবার।জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ১৩ মিনিটে চাঁদপুর জেলা প্রতিনিধি মোঃ সালাহউদ্দিন খানের মুঠোফোনে অমিত আচার্য পিয়াস নামে এক ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।সাংবাদিক সালাহউদ্দিন খান জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তার নিজস্ব ফেসবুক আইডিতে কয়েকটি সচিত্র পোস্ট করেন। এসব পোস্টে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে পোস্টগুলো মুছে ফেলার জন্য চাপ দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে পোস্ট ডিলিট না করলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে সাংবাদিক সালাহউদ্দিন খান অভিযোগ করেন।ঘটনার পর তিনি চাঁদপুর সদর মডেল থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।এ ঘটনায় দ্যা ঢাকা নিউজ পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।দ্যা ঢাকা নিউজ পরিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত