সোমবার, ২৯ জুন ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় গাঁজাসহ তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার

চান্দিনায় গাঁজাসহ তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার
চান্দিনায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে কুমিল্লা রিজিয়নের নেতৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একটি দল মহাসড়কের ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

হাইওয়ে পুলিশ জানায়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. আব্দুল বারেক সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি গামী পাপিয়া ট্রান্সপোর্টের দুটি পৃথক যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন দুই নারী যাত্রীর শরীরে স্কচ টেপ দিয়ে বিশেষ কৌশলে (বডি ফিটিং) প্যাঁচানো অবস্থায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈখালী গ্রামের মানিক মিয়ার স্ত্রী আঞ্জু বেগম (৪৫)। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ব্যাংকের মাঠ বস্তির বাচ্চু মিয়ার বাড়িতে বসবাস করেন। তল্লাশিকালে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অপর গ্রেপ্তার মাদক কারবারি হলেন মৌসুমী (৩৪)। তিনি ঢাকার দারুস সালাম থানাধীন কোর্টবাড়ী বড়বাজার এলাকার ২৬ নম্বর বাসার মো. মাসুদের স্ত্রী। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মহাসড়কে মাদক পরিবহন ও চোরাচালান প্রতিরোধে হাইওয়ে পুলিশের এমন নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২৯ জুন ২০২৬


চান্দিনায় গাঁজাসহ তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে কুমিল্লা রিজিয়নের নেতৃত্বে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একটি দল মহাসড়কের ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।হাইওয়ে পুলিশ জানায়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. আব্দুল বারেক সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি গামী পাপিয়া ট্রান্সপোর্টের দুটি পৃথক যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন দুই নারী যাত্রীর শরীরে স্কচ টেপ দিয়ে বিশেষ কৌশলে (বডি ফিটিং) প্যাঁচানো অবস্থায় মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈখালী গ্রামের মানিক মিয়ার স্ত্রী আঞ্জু বেগম (৪৫)। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ব্যাংকের মাঠ বস্তির বাচ্চু মিয়ার বাড়িতে বসবাস করেন। তল্লাশিকালে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অপর গ্রেপ্তার মাদক কারবারি হলেন মৌসুমী (৩৪)। তিনি ঢাকার দারুস সালাম থানাধীন কোর্টবাড়ী বড়বাজার এলাকার ২৬ নম্বর বাসার মো. মাসুদের স্ত্রী। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মহাসড়কে মাদক পরিবহন ও চোরাচালান প্রতিরোধে হাইওয়ে পুলিশের এমন নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত