আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শাখায় ২০২৬ সালের এইচএসসি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮জুন) প্রতিষ্ঠানের মিলিনায়তনে দোয়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল আমিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে সফল হওয়ার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সাকিয়া সুলতানা। মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী নুসাইবা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন জারিফা তাসরিন হিতৈসি।
কলেজ শাখার ইনচার্জ ফারজানা আক্তারের পরিচালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শাখার সমন্বয়কারী আয়েশা সিদ্দিকা,সহকারী অধ্যাপক উম্মে কুলসুম, সহকারী অধ্যাপক পারভীন সুলতানা, প্রভাষক ফারজানা আক্তার।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা, শুভকামনা ও আবেগে ভরপুর।
বিষয় : এইচএসসি পরীক্ষা

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে