বুধবার, ২৪ জুন ২০২৬
The Dhaka News Bangla

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি | ছবি: ফিফা

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে দেন। পরে ইনজুরি টাইমে আরও একটি গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেন মেসি।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের নবম মিনিটে পাওয়া পেনাল্টির সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর এবার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। জাতীয় দলের হয়ে ২০১টি আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২২-এ। এদিকে, ১৯৬২ সালে টানা দুই বিশ্বকাপ জয়ের যে কীর্তি গড়েছিল ব্রাজিল, মেসির নেতৃত্বে সেই রেকর্ড স্পর্শ করার স্বপ্নে বিভোর আর্জেন্টাইন সমর্থকরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্যে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৪ জুন ২০২৬


বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।ডালাসে অনুষ্ঠিত ম্যাচের ৩৮তম মিনিটে গোল করে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে দেন। পরে ইনজুরি টাইমে আরও একটি গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেন মেসি।এর আগে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের নবম মিনিটে পাওয়া পেনাল্টির সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর এবার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মেসি। জাতীয় দলের হয়ে ২০১টি আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২২-এ। এদিকে, ১৯৬২ সালে টানা দুই বিশ্বকাপ জয়ের যে কীর্তি গড়েছিল ব্রাজিল, মেসির নেতৃত্বে সেই রেকর্ড স্পর্শ করার স্বপ্নে বিভোর আর্জেন্টাইন সমর্থকরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লক্ষ্যে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত