বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে যাত্রাপুর গ্রামে আয়োজিত মানববন্ধনে গ্রামবাসী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শামীম, বিএনপি নেতা মীর আলমগীর হোসেন, এমদাদুল হক সোহেল, শরিফুল ইসলাম, জামিম শাহ, সাদ্দাম হোসেন ও কামরুজ্জামান সোহাগসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, গত ১ জুন যাত্রাপুর গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে মাদকসেবনের সময় স্থানীয়রা চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করলে তারা জামিনে মুক্ত হয়ে আসে।
অভিযোগ অনুযায়ী, জামিনে বের হওয়ার পর অভিযুক্তরা প্রতিশোধপরায়ণ হয়ে মঙ্গলবার প্রথমে উপজেলা কমপ্লেক্সের সামনে দুই যুবকের ওপর হামলা চালায়। পরে যাত্রাপুর গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও হামলা করে কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এসব ঘটনায় মোট ৮ জন আহত হন।
এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে ৯ জনকে আসামি করে চৌদ্দগ্রাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা হওয়ার পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে মানববন্ধনে জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন বলেন, হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে