সোমবার, ২৫ মে ২০২৬
The Dhaka News Bangla

সকালে স্কুলে গিয়েছিল ব্যাগ কাধে,অটোরিকশা এক্সিডেন্টে শিশু হুমায়রা ফিরল লাশ হয়ে

সকালে স্কুলে গিয়েছিল ব্যাগ কাধে,অটোরিকশা এক্সিডেন্টে শিশু হুমায়রা ফিরল লাশ হয়ে
শিশু হুমায়রা

হাইমচরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্লে-গ্রুপের শিক্ষার্থী ”হুমায়রার”

চাঁদপুরের হাইমচরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্লে-গ্রুপের এক শিক্ষার্থী। নিহত শিশু “হুমায়রা আক্তার” (৫) হাইমচর নতুন বাজার সংলগ্ন হাইমচর মডেল স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী এবং হাইমচর পুরান বাজারের কাঠ ব্যবসায়ী মোঃ আমীর হোসেন চকিদারের মেয়ে।

জানা যায়, ২৪ মে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে দুর্ঘটনার শিকার হয় ছোট্ট হুমায়রা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। লোকজন দ্রুত তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা অবনতির দেখে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

সেখানেও অবস্থার গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—ঢাকায় নেওয়ার পথে চানখারপুল এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট হুমায়রা।

হুমায়রার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকালেও যে শিশু স্কুলব্যাগ কাঁধে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই শিশুর নিথর দেহ ফিরে আসে পরিবারের কাছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বেপরোয়া অটোরিকশা চালানোর কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে চালকদের অনেকেরই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও লাইসেন্স না থাকায় ঝুঁকি আরও বাড়ছে।

এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, অটোরিকশা চালকদের সঠিক প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করা হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।

নিহত শিশু হুমায়রার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।

বিষয় : মৃত্যু নিহত দুর্ঘটনা শিক্ষার্থী চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ২৫ মে ২০২৬


সকালে স্কুলে গিয়েছিল ব্যাগ কাধে,অটোরিকশা এক্সিডেন্টে শিশু হুমায়রা ফিরল লাশ হয়ে

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image
হাইমচরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্লে-গ্রুপের শিক্ষার্থী ”হুমায়রার”চাঁদপুরের হাইমচরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্লে-গ্রুপের এক শিক্ষার্থী। নিহত শিশু “হুমায়রা আক্তার” (৫) হাইমচর নতুন বাজার সংলগ্ন হাইমচর মডেল স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী এবং হাইমচর পুরান বাজারের কাঠ ব্যবসায়ী মোঃ আমীর হোসেন চকিদারের মেয়ে।জানা যায়, ২৪ মে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে দুর্ঘটনার শিকার হয় ছোট্ট হুমায়রা। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। লোকজন দ্রুত তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা অবনতির দেখে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।সেখানেও অবস্থার গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—ঢাকায় নেওয়ার পথে চানখারপুল এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট হুমায়রা।হুমায়রার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকালেও যে শিশু স্কুলব্যাগ কাঁধে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই শিশুর নিথর দেহ ফিরে আসে পরিবারের কাছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বেপরোয়া অটোরিকশা চালানোর কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে চালকদের অনেকেরই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও লাইসেন্স না থাকায় ঝুঁকি আরও বাড়ছে।এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, অটোরিকশা চালকদের সঠিক প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করা হলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।নিহত শিশু হুমায়রার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত