বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত: গোলাম পরওয়ার

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৮ ডিসেম্বর) সিইসিসহ নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার জানান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেয়া যেতে পারে বলে পরামর্শ জামায়াতের।

একদিন, বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে সিইসির সঙ্গে কমিশনারদের বৈঠকে জামায়াতের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়। গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা সিইসির সঙ্গে আলোচনা করেছিলেন।

এর আগে, সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

অপরদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে। এ সময়, জামায়াত ধর্ম নিয়ে কাজ করলেও, ধর্মকে কখনই ব্যবহার করে না বলে উল্লেখ করেন তিনি।

বিষয় : গোলাম পরওয়ার

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬


নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image
জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।সোমবার (৮ ডিসেম্বর) সিইসিসহ নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। মিয়া গোলাম পরওয়ার জানান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেয়া যেতে পারে বলে পরামর্শ জামায়াতের। একদিন, বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে সিইসির সঙ্গে কমিশনারদের বৈঠকে জামায়াতের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়। গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা সিইসির সঙ্গে আলোচনা করেছিলেন।এর আগে, সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। অপরদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে। এ সময়, জামায়াত ধর্ম নিয়ে কাজ করলেও, ধর্মকে কখনই ব্যবহার করে না বলে উল্লেখ করেন তিনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত