শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
The Dhaka News Bangla

চিলির বিপক্ষে দাপুটে জয় ব্রাজিলের

চিলির বিপক্ষে দাপুটে জয় ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল তাদের ঘরের মাঠে চিলিকে আতিথ্য দিয়েছে। মারাকানা স্টেডিয়ামে আনচেলত্তির দলের কাছে চিলি ৩-০ গোলে পরাজিত হয়েছে। এই জয়ের ফলে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। যদিও সেলেসাওদের বিশ্বকাপে খেলার সুযোগ আগেই নিশ্চিত হয়ে গেছে।

ম্যাচে কোনো প্রকার পাত্তাই পায়নি চিলি। ম্যাচে ৬৫ শতাংশ বল দখলের পাশাপাশি ২২টি শট নিয়েছে এস্তেভাও-সান্তোসরা। বিপরীতে চিলি শট নিতে পেরেছে মাত্র তিনটি।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো ব্রাজিল প্রথম গোল আদায় করে নেয় ৩৮তম মিনিটে। ব্রাজিলের জার্সি গায়ে প্রথম গোল করেন এস্তেভাও উইলিয়ান। এক গোলে পিছিয়ে পড়ার পর নিজের গুটিয়ে নেয় চিলি। রক্ষণ ভাগে জোর দেয় তারা।

তবে তা বেশি ফলপ্রসূ হয়নি। দ্বিতীয় হাফে আরও দুই গোল হজম করে চিলি। ৭১ মিনিটে বদলি হিসেবে নেমে তার পরের মিনিটেই গোল করেন লুকাস পাকেতা। আর ৭৬তম মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি ঢোকান ব্রুনো গিমারেস।

ব্রাজিলের দলে ডাক পাননি ভিনিসিউস জুনিয়র ও নেইমার। তবে ব্রাজিলের এই দলটা বেশ তরুণ। ইউরোপের বড় বড় ক্লাবে খেলা ব্রাজিলের এই ফুটবলাররা দারুণ খেলে দেখিয়ে দিয়েছে, তারাও গুরুদায়িত্ব সামলাতে পারে। আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে ব্রাজিল।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬


চিলির বিপক্ষে দাপুটে জয় ব্রাজিলের

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল তাদের ঘরের মাঠে চিলিকে আতিথ্য দিয়েছে। মারাকানা স্টেডিয়ামে আনচেলত্তির দলের কাছে চিলি ৩-০ গোলে পরাজিত হয়েছে। এই জয়ের ফলে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। যদিও সেলেসাওদের বিশ্বকাপে খেলার সুযোগ আগেই নিশ্চিত হয়ে গেছে।ম্যাচে কোনো প্রকার পাত্তাই পায়নি চিলি। ম্যাচে ৬৫ শতাংশ বল দখলের পাশাপাশি ২২টি শট নিয়েছে এস্তেভাও-সান্তোসরা। বিপরীতে চিলি শট নিতে পেরেছে মাত্র তিনটি।ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো ব্রাজিল প্রথম গোল আদায় করে নেয় ৩৮তম মিনিটে। ব্রাজিলের জার্সি গায়ে প্রথম গোল করেন এস্তেভাও উইলিয়ান। এক গোলে পিছিয়ে পড়ার পর নিজের গুটিয়ে নেয় চিলি। রক্ষণ ভাগে জোর দেয় তারা।তবে তা বেশি ফলপ্রসূ হয়নি। দ্বিতীয় হাফে আরও দুই গোল হজম করে চিলি। ৭১ মিনিটে বদলি হিসেবে নেমে তার পরের মিনিটেই গোল করেন লুকাস পাকেতা। আর ৭৬তম মিনিটে চিলির কফিনে শেষ পেরেকটি ঢোকান ব্রুনো গিমারেস।ব্রাজিলের দলে ডাক পাননি ভিনিসিউস জুনিয়র ও নেইমার। তবে ব্রাজিলের এই দলটা বেশ তরুণ। ইউরোপের বড় বড় ক্লাবে খেলা ব্রাজিলের এই ফুটবলাররা দারুণ খেলে দেখিয়ে দিয়েছে, তারাও গুরুদায়িত্ব সামলাতে পারে। আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে ব্রাজিল।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত