শুক্রবার, ১০ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
ছবি: সংগৃহীত

গত দুই দিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে দলীয় কৌশল, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।


এসব বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ জানাতে বৃহস্পতিবার (২২ মে) বিকেল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।


দলটির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে আন্দোলনের নতুন দিকনির্দেশনা, দলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভবিষ্যতে যোগাযোগের কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।


তিনি বলেন, ‘স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলীয় নেতারা গণমাধ্যমের মুখোমুখি হবেন।’

বিষয় : বিএনপি সংবাদ সম্মেলন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১০ জুলাই ২০২৬


বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৫

featured Image
গত দুই দিনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে দলীয় কৌশল, ভবিষ্যৎ কর্মপন্থা এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এসব বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ জানাতে বৃহস্পতিবার (২২ মে) বিকেল চারটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।দলটির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে আন্দোলনের নতুন দিকনির্দেশনা, দলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভবিষ্যতে যোগাযোগের কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।তিনি বলেন, ‘স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দলীয় নেতারা গণমাধ্যমের মুখোমুখি হবেন।’

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত