বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম থেকে ভ্রমণে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে। ওই তরুণ পর্যটক মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বুধবার (৭ মে) দুপুর দেড়টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিষ্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

নিহত আরাফাত হোসেন (২২) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা।


পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার থেকে ১২ জনের একটি পর্যটক গ্রুপ কক্সবাজার ভ্রমণে আসেন। তারা সুগন্ধা পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামলে একজন মৃগীরোগে আক্রান্ত হয়ে মাথা ঘুরে পানিতে পড়ে যায়। বিচ কর্মী এবং লাইফ গার্ডের যৌথ সহযোগিতায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে পর্যটকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

বিষয় : কক্সবাজার পর্যটক মৃত্যু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৫

featured Image
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম থেকে ভ্রমণে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে। ওই তরুণ পর্যটক মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।বুধবার (৭ মে) দুপুর দেড়টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিষ্ট্রেট নাফিস ইনতেসার নাফি।নিহত আরাফাত হোসেন (২২) চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা।পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার থেকে ১২ জনের একটি পর্যটক গ্রুপ কক্সবাজার ভ্রমণে আসেন। তারা সুগন্ধা পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামলে একজন মৃগীরোগে আক্রান্ত হয়ে মাথা ঘুরে পানিতে পড়ে যায়। বিচ কর্মী এবং লাইফ গার্ডের যৌথ সহযোগিতায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে পর্যটকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত