কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন মোঃ আনিসুজ্জামান। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাদারিত্ব পর্যবেক্ষণ করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্নআউট এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে পুলিশ সুপার জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি প্যারেডের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন পংকজ বড়ুয়া, সাইফুল মালিক, কামরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
বিষয় : বাংলাদেশ পুলিশ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে