বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন উপাচার্য
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তবিভাগ (ছাত্র) ও আন্ত-অনুষদ (ছাত্রী) ফুটবল প্রতিযোগিতা-২০২৬। বুধবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ছাত্র ও ৬টি অনুষদের ছাত্রীরা অংশ নিচ্ছেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার পরিপূরক হলো খেলা। সুস্থ দেহ ও মনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে এমন অনেক তারকা রয়েছেন, যাঁরা শুধু খেলার মাধ্যমেই খ্যাতি অর্জন করেছেন। আমি আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও তেমন খেলোয়াড় তৈরি হবে, যাদের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দেশে-বিদেশে পরিচিতি লাভ করবে।’

​খেলোয়াড়দের সহনশীল ও নিয়মানুবর্তী হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, ‘খেলা মানুষকে নিয়মানুবর্তী হতে শেখায়। মাঠে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে সহনশীল হতে হবে। খেলার মাধ্যমে তোমাদের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত হোক এবং একে অপরের বন্ধু হিসেবেই যেন বিশ্ববিদ্যালয়জীবন শেষ করতে পারো।’

​বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এ ছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন উপাচার্য

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
​জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তবিভাগ (ছাত্র) ও আন্ত-অনুষদ (ছাত্রী) ফুটবল প্রতিযোগিতা-২০২৬। বুধবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের ছাত্র ও ৬টি অনুষদের ছাত্রীরা অংশ নিচ্ছেন।​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার পরিপূরক হলো খেলা। সুস্থ দেহ ও মনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বে এমন অনেক তারকা রয়েছেন, যাঁরা শুধু খেলার মাধ্যমেই খ্যাতি অর্জন করেছেন। আমি আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয় থেকেও তেমন খেলোয়াড় তৈরি হবে, যাদের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় দেশে-বিদেশে পরিচিতি লাভ করবে।’​খেলোয়াড়দের সহনশীল ও নিয়মানুবর্তী হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, ‘খেলা মানুষকে নিয়মানুবর্তী হতে শেখায়। মাঠে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে সহনশীল হতে হবে। খেলার মাধ্যমে তোমাদের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত হোক এবং একে অপরের বন্ধু হিসেবেই যেন বিশ্ববিদ্যালয়জীবন শেষ করতে পারো।’​বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এ ছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত