সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে কালেক্টরেট মিউজিক একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন

চাঁদপুরে কালেক্টরেট মিউজিক একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন
চাঁদপুরে কালেক্টরেট মিউজিক একাডেমির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুরে শুদ্ধ সংগীত চর্চা ও সাংস্কৃতিক বিকাশকে ত্বরান্বিত করতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’। 

শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই একাডেমির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর বরাবরই সংস্কৃতি ও গুণী মানুষের চারণভূমি। নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ ও ঐতিহ্যবাহী সংগীত চেতনা ছড়িয়ে দিতে এবং তাদের অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলা প্রশাসনের এই উদ্যোগ চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। এই প্রতিষ্ঠান বিষয়ভিত্তিক প্রশিক্ষণের জন্য সকল শিক্ষার্থী এবং সকল বয়সের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ও রাজস্ব) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ভূইয়া, রফিক আহমেদ মিন্টু, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ ও অন্যান্য সুধীজন।

উপস্থিত সুধীজনেরা জেলা প্রশাসনের এই অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একটি মেধাবী ও সুস্থ সমাজ গঠনে সংস্কৃতির কোনো বিকল্প নেই। এই কালেক্টরেট মিউজিক একাডেমি চাঁদপুরের তরুণ ও উদীয়মান সংগীতশিল্পীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনতে একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’তে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শুদ্ধ সংগীত, চিত্রাংকন, আবৃত্তি, নৃত্য ও তবলা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

বিষয় : জেলা প্রশাসক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬


চাঁদপুরে কালেক্টরেট মিউজিক একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরে শুদ্ধ সংগীত চর্চা ও সাংস্কৃতিক বিকাশকে ত্বরান্বিত করতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’। শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই একাডেমির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর বরাবরই সংস্কৃতি ও গুণী মানুষের চারণভূমি। নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ ও ঐতিহ্যবাহী সংগীত চেতনা ছড়িয়ে দিতে এবং তাদের অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলা প্রশাসনের এই উদ্যোগ চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। এই প্রতিষ্ঠান বিষয়ভিত্তিক প্রশিক্ষণের জন্য সকল শিক্ষার্থী এবং সকল বয়সের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি ও রাজস্ব) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ভূইয়া, রফিক আহমেদ মিন্টু, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ ও অন্যান্য সুধীজন।উপস্থিত সুধীজনেরা জেলা প্রশাসনের এই অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একটি মেধাবী ও সুস্থ সমাজ গঠনে সংস্কৃতির কোনো বিকল্প নেই। এই কালেক্টরেট মিউজিক একাডেমি চাঁদপুরের তরুণ ও উদীয়মান সংগীতশিল্পীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনতে একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।উল্লেখ্য, ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’তে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শুদ্ধ সংগীত, চিত্রাংকন, আবৃত্তি, নৃত্য ও তবলা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত