রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরের কৃতি সন্তান নেত্রকোনার পুলিশ ইনচার্জ সবুজ দায়িত্ব পালনকালে হৃদরোগে মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

চাঁদপুরের কৃতি সন্তান নেত্রকোনার পুলিশ ইনচার্জ সবুজ দায়িত্ব পালনকালে হৃদরোগে মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার
পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম সবুজকে গার্ড অব অনার প্রদান করে চাঁদপুর পুলিশ লাইনের সদস্যগণ।

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুল ইসলাম সবুজ দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৫ সেপ্টেম্বর) চাঁদপুরের রহমতপুর আবাসিক এলাকায় মরহুম মফিজুল ইসলাম সবুজের মরদেহে পুলিশ লাইন্সের সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।


রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন কবীর।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ ও শোকবার্তা দেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মহসিন পাঠান, চাঁদপুর জেলা জজ কোর্টের সাবেক জিপি অ্যাডভোকেট শেখ আবুল খায়ের সালেহ, মরহুমের বড় ভাই মুকুলসহ আরও অনেকে।

জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন, আল আমিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধু, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা।

মফিজুল ইসলাম সবুজ আল আমিন একাডেমির প্রিন্সিপাল সাইফুল ইসলামের ছোট ভাই। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

শনিবার বেলা ১১টায় প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া গ্রামের বাড়িতে। বাদ জোহর সেখানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : মৃত্যু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬


চাঁদপুরের কৃতি সন্তান নেত্রকোনার পুলিশ ইনচার্জ সবুজ দায়িত্ব পালনকালে হৃদরোগে মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজুল ইসলাম সবুজ দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শনিবার (৫ সেপ্টেম্বর) চাঁদপুরের রহমতপুর আবাসিক এলাকায় মরহুম মফিজুল ইসলাম সবুজের মরদেহে পুলিশ লাইন্সের সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন কবীর।জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ ও শোকবার্তা দেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মহসিন পাঠান, চাঁদপুর জেলা জজ কোর্টের সাবেক জিপি অ্যাডভোকেট শেখ আবুল খায়ের সালেহ, মরহুমের বড় ভাই মুকুলসহ আরও অনেকে।জানাজায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন, আল আমিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধু, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা।মফিজুল ইসলাম সবুজ আল আমিন একাডেমির প্রিন্সিপাল সাইফুল ইসলামের ছোট ভাই। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।শনিবার বেলা ১১টায় প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া গ্রামের বাড়িতে। বাদ জোহর সেখানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত