মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

হাতিয়ার আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির নতুন আখ্যান ‘৩২ জাইল্যারআঁটখোলা’

হাতিয়ার আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির নতুন আখ্যান ‘৩২ জাইল্যারআঁটখোলা’
ছবি- সংগৃহীত

সম্প্রতি হাজারী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ফয়সাল মোরশেদের নতুন বই '৩২ জাইল্যারআঁটখোলা'। ৭৮৪ পৃষ্ঠার এই বিশাল সমকালীন উপন্যাসে উঠে এসেছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের জীবনসংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্যের গল্প।

বইটির লেখক ফয়সাল মোরশেদ নিজে হাতিয়ার সন্তান এবং একজন পরিচিত টেলিভিশন উপস্থাপক ও গণমাধ্যমকর্মী। নিজের শেকড়ের প্রতি টান থেকেই তিনি এই উপন্যাসে মেঘনার ভয়াল ভাঙনে সর্বস্বান্ত হওয়া মানুষের বেঁচে থাকার লড়াই এবং সেখানকার বৈচিত্র্যময় আঞ্চলিক ভাষাকে খুব জীবন্ত করে তুলে ধরেছেন। বইটির বর্ণনায় লুসাই পাহাড় পেরিয়ে আসা জলের স্রোতে মেঘনার ফুঁসে ওঠা এবং এর ফলে জনপদ ভেসে যাওয়ার যে চিত্র তিনি এঁকেছেন, তা যে কোনো পাঠকের মনোযোগ কাড়বে।

গণমাধ্যমে দীর্ঘদিন কাজের পর ফয়সাল মোরশেদের এই সাহিত্যিক উদ্যোগ এরই মধ্যে পাঠকমহলে বেশ ভালো সাড়া ফেলেছে। বিশেষ করে যারা উপকূলীয় অঞ্চলের সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে জানতে আগ্রহী, তারা বইটি দারুণভাবে গ্রহণ করছেন।

সাহিত্য সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, '৩২ জাইল্যারআঁটখোলা' শুধু একটি গতানুগতিক উপন্যাস নয়, এটি মূলত হাতিয়ার ভাষা ও সংস্কৃতির একটি নির্ভরযোগ্য দলিল। ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের শেকড়কে চেনাতে এই প্রকাশনাটি বড় ভূমিকা রাখবে।

১৫০০ টাকা মুদ্রিত মূল্যের বইটি এখন রকমারি ডটকমসহ অন্যান্য জায়গায় ১৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬


হাতিয়ার আঞ্চলিক ভাষা ও সংস্কৃতির নতুন আখ্যান ‘৩২ জাইল্যারআঁটখোলা’

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
সম্প্রতি হাজারী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ফয়সাল মোরশেদের নতুন বই '৩২ জাইল্যারআঁটখোলা'। ৭৮৪ পৃষ্ঠার এই বিশাল সমকালীন উপন্যাসে উঠে এসেছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের জীবনসংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্যের গল্প।বইটির লেখক ফয়সাল মোরশেদ নিজে হাতিয়ার সন্তান এবং একজন পরিচিত টেলিভিশন উপস্থাপক ও গণমাধ্যমকর্মী। নিজের শেকড়ের প্রতি টান থেকেই তিনি এই উপন্যাসে মেঘনার ভয়াল ভাঙনে সর্বস্বান্ত হওয়া মানুষের বেঁচে থাকার লড়াই এবং সেখানকার বৈচিত্র্যময় আঞ্চলিক ভাষাকে খুব জীবন্ত করে তুলে ধরেছেন। বইটির বর্ণনায় লুসাই পাহাড় পেরিয়ে আসা জলের স্রোতে মেঘনার ফুঁসে ওঠা এবং এর ফলে জনপদ ভেসে যাওয়ার যে চিত্র তিনি এঁকেছেন, তা যে কোনো পাঠকের মনোযোগ কাড়বে।গণমাধ্যমে দীর্ঘদিন কাজের পর ফয়সাল মোরশেদের এই সাহিত্যিক উদ্যোগ এরই মধ্যে পাঠকমহলে বেশ ভালো সাড়া ফেলেছে। বিশেষ করে যারা উপকূলীয় অঞ্চলের সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে জানতে আগ্রহী, তারা বইটি দারুণভাবে গ্রহণ করছেন।সাহিত্য সংশ্লিষ্টদের অনেকেই বলছেন, '৩২ জাইল্যারআঁটখোলা' শুধু একটি গতানুগতিক উপন্যাস নয়, এটি মূলত হাতিয়ার ভাষা ও সংস্কৃতির একটি নির্ভরযোগ্য দলিল। ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের শেকড়কে চেনাতে এই প্রকাশনাটি বড় ভূমিকা রাখবে।১৫০০ টাকা মুদ্রিত মূল্যের বইটি এখন রকমারি ডটকমসহ অন্যান্য জায়গায় ১৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত