রোববার, ০২ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

বাকৃবিতে কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তি পেল ২২ শিক্ষার্থী

বাকৃবিতে কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তি পেল ২২ শিক্ষার্থী

মেধা ও শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ। শনিবার (১ আগস্ট) বাকৃবির টিএসসি মিনি কনফারেন্স হলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল। ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়।

আয়োজক সূত্রে জানা যায় এবছর বাকৃবিতে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় ও শিশুবাগ স্কুল হতে ১ম, ২য় ও সাধারণ গ্রেডে মোট ২২জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জিএম মুজিবর রহমান, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান প্রামানিক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন ভূইয়া এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুদ্দিন আহাম্মেদ স্বজল, মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যালয়ের গভর্নিং কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান এবং ড. মোঃ জহিরুল আলম।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি মো: রেজাউল হক এবং স্বাগত বক্তব্য রাখেন তৌহিদা বেগম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, যেকোনো পুরস্কারই স্বীকৃতির বহিঃপ্রকাশ। ভালো পড়াশোনা করার ফলেই আজ তোমরা এই সনদপত্র ও ক্রেস্ট অর্জন করেছ। এগুলো তোমাদের জীবনের মূল্যবান স্মৃতি ও সঞ্চয় হয়ে থাকবে। এই অর্জন তোমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। তোমাদের অর্জন যেন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে, সেদিকে সবসময় খেয়াল রাখবে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০২ আগস্ট ২০২৬


বাকৃবিতে কিন্ডারগার্টেন ফাউন্ডেশনের বৃত্তি পেল ২২ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image
মেধা ও শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ। শনিবার (১ আগস্ট) বাকৃবির টিএসসি মিনি কনফারেন্স হলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল। ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়।আয়োজক সূত্রে জানা যায় এবছর বাকৃবিতে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় ও শিশুবাগ স্কুল হতে ১ম, ২য় ও সাধারণ গ্রেডে মোট ২২জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। পুরস্কার হিসেবে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জিএম মুজিবর রহমান, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান প্রামানিক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন ভূইয়া এবং শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুদ্দিন আহাম্মেদ স্বজল, মুক্তিযুদ্ধ স্মৃতি বিদ্যালয়ের গভর্নিং কমিটির সদস্য অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান এবং ড. মোঃ জহিরুল আলম।অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সভাপতি মো: রেজাউল হক এবং স্বাগত বক্তব্য রাখেন তৌহিদা বেগম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, যেকোনো পুরস্কারই স্বীকৃতির বহিঃপ্রকাশ। ভালো পড়াশোনা করার ফলেই আজ তোমরা এই সনদপত্র ও ক্রেস্ট অর্জন করেছ। এগুলো তোমাদের জীবনের মূল্যবান স্মৃতি ও সঞ্চয় হয়ে থাকবে। এই অর্জন তোমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। তোমাদের অর্জন যেন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে, সেদিকে সবসময় খেয়াল রাখবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত