শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে জাতি জবাব দেবে: বিল্লাল মিয়াজী

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে জাতি জবাব দেবে: বিল্লাল মিয়াজী
জুলাই শহীদ দিবসে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।

চাঁদপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে শহর জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রভাব সরকারি দপ্তরগুলোতে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং প্রশাসনিক কার্যক্রমে দলীয় প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

তিনি বলেন, আমরা কোনো ধরনের ফ্যাসিবাদি আচরণ সহ্য করতে পারবো না। কিন্তু আমরা দেখছি ক্ষমতাসীন দলের লোকজনের লক্ষণ ভালো নয়। সরকারি দপ্তরগুলোতে তাদের নেতাদের কথা ছাড়া ফাইল নড়ে না। টেন্ডার কার্যক্রমও তাদের ইশারায় পরিচালিত হচ্ছে।

দেশজুড়ে চাঁদাবাজি ও শিশু ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির অভিযোগ তুলে বিল্লাল হোসেন মিয়াজী দাবি করেন, এসব অপরাধ ফ্যাসিবাদী সংস্কৃতির আশ্রয়ে সংঘটিত হচ্ছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হলে অতীতের মতো জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলতে পারে।

তার ভাষায়, সময় থাকতে দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। অন্যথায় অতীতে যেভাবে ফ্যাসিবাদকে জনগণ বিতাড়িত করেছে, নতুন কোনো স্বৈরতান্ত্রিক প্রবণতাকেও জনগণ ছাড় দেবে না।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হলে জনগণ তা মেনে নেবে না। এ সময় তিনি অভিযোগ করেন, সম্প্রতি চাঁদপুরে বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা জুলাই আন্দোলনের কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে গাদ্দারি করলে জাতি তার উপযুক্ত জবাব দেবে।

এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহিদ দিবসের কর্মসূচিতে জামায়াতকে আমন্ত্রণ না জানানোর অভিযোগও করেন বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, আমন্ত্রণ না পাওয়ায় তাদের প্রতিনিধিরা ওই কর্মসূচিতে অংশ নেননি।

তার দাবি, পরে প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয় যে জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা তিনি “মিথ্যা ও প্রতারণা” বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, তাদের সংগঠনের পক্ষ থেকে যোগাযোগ করলে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমন্ত্রণপত্র না পাঠানোর বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে ও সহ সেক্রেটারী সবুজ খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

শহীদদের রুহের মাগফেরাত কামানা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য মাওলানা মীর হোসেন।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা, শহর এবং জামায়াতের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬


জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে জাতি জবাব দেবে: বিল্লাল মিয়াজী

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image
চাঁদপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে শহর জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের প্রভাব সরকারি দপ্তরগুলোতে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং প্রশাসনিক কার্যক্রমে দলীয় প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।তিনি বলেন, আমরা কোনো ধরনের ফ্যাসিবাদি আচরণ সহ্য করতে পারবো না। কিন্তু আমরা দেখছি ক্ষমতাসীন দলের লোকজনের লক্ষণ ভালো নয়। সরকারি দপ্তরগুলোতে তাদের নেতাদের কথা ছাড়া ফাইল নড়ে না। টেন্ডার কার্যক্রমও তাদের ইশারায় পরিচালিত হচ্ছে।দেশজুড়ে চাঁদাবাজি ও শিশু ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির অভিযোগ তুলে বিল্লাল হোসেন মিয়াজী দাবি করেন, এসব অপরাধ ফ্যাসিবাদী সংস্কৃতির আশ্রয়ে সংঘটিত হচ্ছে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না হলে অতীতের মতো জনগণ আবারও প্রতিরোধ গড়ে তুলতে পারে।তার ভাষায়, সময় থাকতে দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। অন্যথায় অতীতে যেভাবে ফ্যাসিবাদকে জনগণ বিতাড়িত করেছে, নতুন কোনো স্বৈরতান্ত্রিক প্রবণতাকেও জনগণ ছাড় দেবে না।জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আন্দোলনে বহু মানুষ প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হলে জনগণ তা মেনে নেবে না। এ সময় তিনি অভিযোগ করেন, সম্প্রতি চাঁদপুরে বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা জুলাই আন্দোলনের কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন।তিনি বলেন, জুলাই আন্দোলনের সঙ্গে গাদ্দারি করলে জাতি তার উপযুক্ত জবাব দেবে।এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহিদ দিবসের কর্মসূচিতে জামায়াতকে আমন্ত্রণ না জানানোর অভিযোগও করেন বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, আমন্ত্রণ না পাওয়ায় তাদের প্রতিনিধিরা ওই কর্মসূচিতে অংশ নেননি।তার দাবি, পরে প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে জানানো হয় যে জামায়াতকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা তিনি “মিথ্যা ও প্রতারণা” বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, তাদের সংগঠনের পক্ষ থেকে যোগাযোগ করলে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমন্ত্রণপত্র না পাঠানোর বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে ও সহ সেক্রেটারী সবুজ খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।শহীদদের রুহের মাগফেরাত কামানা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য মাওলানা মীর হোসেন।আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা, শহর এবং জামায়াতের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত