শুক্রবার, ১০ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

কর্মমুখী শিক্ষার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম বিষয়ক কর্মশালা

কর্মমুখী শিক্ষার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম বিষয়ক কর্মশালা
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও বেশি কর্মমুখী করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘ডেভেলপমেন্ট অব আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক এই আয়োজনের উদ্যোগ নেয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

​উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এবং চাকরির বাজারের বাস্তব চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটাতে ওবিই কারিকুলাম বাস্তবায়ন করা অপরিহার্য। আধুনিক এই শিক্ষা নিশ্চিত করতে আমাদের প্রচলিত শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি।

​কর্মশালায় আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

​আধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ওবিই কারিকুলাম কীভাবে তৈরি ও বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং কারিকুলাম বিশেষজ্ঞরা অংশ নেন।

বিষয় : জাতীয় বিশ্ববিদ্যাল

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১০ জুলাই ২০২৬


কর্মমুখী শিক্ষার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম বিষয়ক কর্মশালা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
উচ্চশিক্ষাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও বেশি কর্মমুখী করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘ডেভেলপমেন্ট অব আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক এই আয়োজনের উদ্যোগ নেয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।​উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এবং চাকরির বাজারের বাস্তব চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটাতে ওবিই কারিকুলাম বাস্তবায়ন করা অপরিহার্য। আধুনিক এই শিক্ষা নিশ্চিত করতে আমাদের প্রচলিত শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি।​কর্মশালায় আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান। ​আধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ওবিই কারিকুলাম কীভাবে তৈরি ও বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং কারিকুলাম বিশেষজ্ঞরা অংশ নেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত