রোববার, ১২ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

টানা বর্ষণে মেহার গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তা পানির নিচে, চরম ভোগান্তিতে শত শত মানুষ

টানা বর্ষণে মেহার গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তা পানির নিচে, চরম ভোগান্তিতে শত শত মানুষ
চান্দিনার মেহার গ্রামের বৃষ্টি পানিতে তলিয়ে যাওয়া একটি রাস্তা

কুমিল্লার চান্দিনা উপজেলার মেহার গ্রামের একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা গত কয়েক দিনের টানা বর্ষণে সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। বদরপুর বাজারের পশ্চিম দিকের টিউবওয়েল হতে দক্ষিণ দিকে নজর মামুদ হাজিবাড়ী হয়ে যে রাস্তাটি গজারিয়া কেয়ারের রাস্তা পর্যন্ত মিলেছে, সেটি এখন অবর্ণনীয় জলমগ্নতার শিকার। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

চান্দিনার এই মেহার গ্রামটি মূলত মৎস্য প্রজেক্ট ও কৃষির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করে শতাধিক বাড়ির মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্থানীয় মৎস্য প্রজেক্টগুলোর মাছ এবং কৃষিপণ্য আনা-নেওয়ার জন্য প্রতিনিয়ত এই পথ দিয়ে পিকআপ, নসিমন ও অটো রিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এছাড়া এই এলাকাতেই রয়েছে একটি শতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহী জামে মসজিদ, যেখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে শরিক হতে মুসল্লিদের এই পথটিই ব্যবহার করতে হয়।

গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে রাস্তাটি এমনভাবে পানির নিচে তলিয়ে গেছে যে, যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে বাড়ি থেকে বের হওয়াই দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি পাকাকরণের জন্য বহুবার উপজেলা পরিষদে লিখিত ও মৌখিক আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই এই গ্রামের মানুষগুলোকে অবর্ণনীয় ও চরম ভোগান্তিতে পড়তে হয়। বর্ষার পানিতে রাস্তা ডুবে থাকায় থমকে গেছে এলাকার স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডও।

এমতাবস্থায়, মেহার গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও সুদৃঢ় দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১২ জুলাই ২০২৬


টানা বর্ষণে মেহার গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তা পানির নিচে, চরম ভোগান্তিতে শত শত মানুষ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
কুমিল্লার চান্দিনা উপজেলার মেহার গ্রামের একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা গত কয়েক দিনের টানা বর্ষণে সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। বদরপুর বাজারের পশ্চিম দিকের টিউবওয়েল হতে দক্ষিণ দিকে নজর মামুদ হাজিবাড়ী হয়ে যে রাস্তাটি গজারিয়া কেয়ারের রাস্তা পর্যন্ত মিলেছে, সেটি এখন অবর্ণনীয় জলমগ্নতার শিকার। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।চান্দিনার এই মেহার গ্রামটি মূলত মৎস্য প্রজেক্ট ও কৃষির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করে শতাধিক বাড়ির মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্থানীয় মৎস্য প্রজেক্টগুলোর মাছ এবং কৃষিপণ্য আনা-নেওয়ার জন্য প্রতিনিয়ত এই পথ দিয়ে পিকআপ, নসিমন ও অটো রিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এছাড়া এই এলাকাতেই রয়েছে একটি শতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহী জামে মসজিদ, যেখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে শরিক হতে মুসল্লিদের এই পথটিই ব্যবহার করতে হয়।গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে রাস্তাটি এমনভাবে পানির নিচে তলিয়ে গেছে যে, যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে বাড়ি থেকে বের হওয়াই দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি পাকাকরণের জন্য বহুবার উপজেলা পরিষদে লিখিত ও মৌখিক আবেদন জানানো হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই এই গ্রামের মানুষগুলোকে অবর্ণনীয় ও চরম ভোগান্তিতে পড়তে হয়। বর্ষার পানিতে রাস্তা ডুবে থাকায় থমকে গেছে এলাকার স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডও।এমতাবস্থায়, মেহার গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও সুদৃঢ় দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত