বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

ইনকিলাব কালচারাল সেন্টারের পদ ছাড়ার ঘোষণা জাবেরের

ইনকিলাব কালচারাল সেন্টারের পদ ছাড়ার ঘোষণা জাবেরের

ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের। বুধবার (৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।


পোস্টে তিনি জানান, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর তার ওয়ারিশ সংক্রান্ত ইস্যুতে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে নানা জটিলতা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে ওসমান হাদীর সম্মানার্থে এবং তার ওয়ারিশদের দাবির ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টারের সার্বিক দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নেন তিনি।

স্ট্যাটাসে আব্দুল্লাহ আল জাবের উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করে যেতে পারেননি।


 প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এটি জনতার আমানত হিসেবে পরিচিত এবং সেই অনুযায়ী পরিকল্পনা ছিল উল্লেখ করে তিনি বলেন, গত ছয় মাস ধরে শাহাদাত পরবর্তী উত্থাপিত ওয়ারিশ সংক্রান্ত ইস্যু সমাধানের চেষ্টা চলছিল। এই সময়ে বেশ কিছু নতুন কার্যক্রমের পরিকল্পনাও নেওয়া হয়েছিল, যা বর্তমানে চলমান রয়েছে। তবে সময়ের সঙ্গে বিষয়গুলো আরও জটিল আকার ধারণ করে বলে জানান তিনি।


তিনি লেখেন, "আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ভালোবাসা ও সম্মান আপনারা আমায় দিয়েছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।"


আব্দুল্লাহ আল জাবের আরও উল্লেখ করেন, দায়িত্বপালনকালে মানুষের আস্থা রক্ষার চেষ্টা তিনি আপ্রাণ করেছেন। তিনি জানান, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর ঢাকা-৮ ও কালচারাল সেন্টার সংশ্লিষ্ট সব একাউন্ট ফ্রিজ থাকায় সংশ্লিষ্ট হিসাব ব্যতীত তার দায়িত্বকালীন সময়ের বাকি সব হিসাব দ্রুততম সময়ে প্রকাশ করা হবে।


স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, শহীদ ওসমান হাদী যে ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন জাগিয়ে গেছেন, তা বহন করার দায়িত্ব পালনের জন্য দোয়া কামনা করেন তিনি। ইনকিলাব কালচারাল সেন্টার-কেন্দ্রিক নিজের যাত্রা এখানেই সমাপ্ত হচ্ছে বলে জানিয়ে দেন আব্দুল্লাহ আল জাবের।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


ইনকিলাব কালচারাল সেন্টারের পদ ছাড়ার ঘোষণা জাবেরের

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image
ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের। বুধবার (৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন।পোস্টে তিনি জানান, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর তার ওয়ারিশ সংক্রান্ত ইস্যুতে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে নানা জটিলতা দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে ওসমান হাদীর সম্মানার্থে এবং তার ওয়ারিশদের দাবির ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টারের সার্বিক দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নেন তিনি।স্ট্যাটাসে আব্দুল্লাহ আল জাবের উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও তা সম্পন্ন করে যেতে পারেননি। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এটি জনতার আমানত হিসেবে পরিচিত এবং সেই অনুযায়ী পরিকল্পনা ছিল উল্লেখ করে তিনি বলেন, গত ছয় মাস ধরে শাহাদাত পরবর্তী উত্থাপিত ওয়ারিশ সংক্রান্ত ইস্যু সমাধানের চেষ্টা চলছিল। এই সময়ে বেশ কিছু নতুন কার্যক্রমের পরিকল্পনাও নেওয়া হয়েছিল, যা বর্তমানে চলমান রয়েছে। তবে সময়ের সঙ্গে বিষয়গুলো আরও জটিল আকার ধারণ করে বলে জানান তিনি।তিনি লেখেন, "আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ভালোবাসা ও সম্মান আপনারা আমায় দিয়েছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।"আব্দুল্লাহ আল জাবের আরও উল্লেখ করেন, দায়িত্বপালনকালে মানুষের আস্থা রক্ষার চেষ্টা তিনি আপ্রাণ করেছেন। তিনি জানান, শহীদ ওসমান হাদীর শাহাদাতের পর ঢাকা-৮ ও কালচারাল সেন্টার সংশ্লিষ্ট সব একাউন্ট ফ্রিজ থাকায় সংশ্লিষ্ট হিসাব ব্যতীত তার দায়িত্বকালীন সময়ের বাকি সব হিসাব দ্রুততম সময়ে প্রকাশ করা হবে।স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, শহীদ ওসমান হাদী যে ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন জাগিয়ে গেছেন, তা বহন করার দায়িত্ব পালনের জন্য দোয়া কামনা করেন তিনি। ইনকিলাব কালচারাল সেন্টার-কেন্দ্রিক নিজের যাত্রা এখানেই সমাপ্ত হচ্ছে বলে জানিয়ে দেন আব্দুল্লাহ আল জাবের।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত