বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

জাবিপ্রবিতে ছাত্রশক্তির কমিটি গঠন: নেতৃত্বে লিটন, মামুন, মনির

জাবিপ্রবিতে ছাত্রশক্তির কমিটি গঠন: নেতৃত্বে লিটন, মামুন, মনির
লিটন আকন্দ, মামুনুর রশীদ, মনির আহমেদ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন আকন্দকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মামুনুর রশীদ এবং মুখ্য সংগঠকের দায়িত্বে মনির আহমেদ।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত সোমবার (৬ জুলাই) এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটির আহ্বায়ক লিটন আকন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানের সময় জাবিপ্রবিতে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তিনি সামনের সারিতে ছিলেন বলে জানা গেছে। সদস্য সচিব মামুনুর রশীদ ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুখ্য সংগঠক মনির আহমেদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আংশিক এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান এবং তারিফুল ইসলাম শরীফ  সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন অনন্ত আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকার। এ ছাড়া যুগ্ম সদস্য সচিব (দপ্তর) পদে সজীব ইসলাম ও যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) পদে লিমন ভূঁইয়াকে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


জাবিপ্রবিতে ছাত্রশক্তির কমিটি গঠন: নেতৃত্বে লিটন, মামুন, মনির

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন আকন্দকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মামুনুর রশীদ এবং মুখ্য সংগঠকের দায়িত্বে মনির আহমেদ।জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত সোমবার (৬ জুলাই) এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করা হয়।নতুন কমিটির আহ্বায়ক লিটন আকন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানের সময় জাবিপ্রবিতে আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তিনি সামনের সারিতে ছিলেন বলে জানা গেছে। সদস্য সচিব মামুনুর রশীদ ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মুখ্য সংগঠক মনির আহমেদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।আংশিক এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান এবং তারিফুল ইসলাম শরীফ  সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন।সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন অনন্ত আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকার। এ ছাড়া যুগ্ম সদস্য সচিব (দপ্তর) পদে সজীব ইসলাম ও যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) পদে লিমন ভূঁইয়াকে রাখা হয়েছে।বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত