শনিবার, ০৪ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

১২ কেজি এলপিজির গ্যাসের দাম কমলো ৩৫৭ টাকা

১২ কেজি এলপিজির গ্যাসের দাম কমলো ৩৫৭ টাকা
ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য বৃহস্পতিবার (০২ জুলাই, ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।

রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্য ঘোষণা করেন।

এ সময় কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, সৌদি আরামকোর জুলাই মাসের সিপি অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিইআরসি জানায়, দেশে বর্তমানে ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২২, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি ধারণক্ষমতার এলপিজি সিলিন্ডার বাজারজাত করা হয়। নতুন মূল্য অনুযায়ী এসব সিলিন্ডারের দাম যথাক্রমে ৭০০ টাকা, ১,৫৯১ টাকা, ১,৯১০ টাকা, ২,০৩৭ টাকা, ২,২৯১ টাকা, ২,৫৪৬ টাকা, ২,৮০১ টাকা, ৩,১৮৩ টাকা, ৩,৮১৯ টাকা, ৪,২০১ টাকা, ৪,৪৫৬ টাকা এবং ৫,৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুন কার্যকর হওয়া মূল্য অনুযায়ী এসব সিলিন্ডারের দাম ছিল যথাক্রমে ৮৬৪ টাকা, ১,৯৬৩ টাকা, ২,৩৫৬ টাকা, ২,৫১৩ টাকা, ২,৮২৭ টাকা, ৩,১৪১ টাকা, ৩,৪৫৫ টাকা, ৩,৯২৭ টাকা, ৪,৭১২ টাকা, ৫,১৮৩ টাকা, ৫,৪৯৭ টাকা এবং ৭,০৬৮ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজার বিবেচনায় প্রতি টন প্রোপেনের মূল্য ৫৮০ মার্কিন ডলার এবং প্রতি টন বিউটেনের মূল্য ৬০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বিষয় : এলপিজি গ্যাস

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ০৪ জুলাই ২০২৬


১২ কেজি এলপিজির গ্যাসের দাম কমলো ৩৫৭ টাকা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
ভোক্তা পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য বৃহস্পতিবার (০২ জুলাই, ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্য ঘোষণা করেন।এ সময় কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, সৌদি আরামকোর জুলাই মাসের সিপি অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।বিইআরসি জানায়, দেশে বর্তমানে ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২২, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি ধারণক্ষমতার এলপিজি সিলিন্ডার বাজারজাত করা হয়। নতুন মূল্য অনুযায়ী এসব সিলিন্ডারের দাম যথাক্রমে ৭০০ টাকা, ১,৫৯১ টাকা, ১,৯১০ টাকা, ২,০৩৭ টাকা, ২,২৯১ টাকা, ২,৫৪৬ টাকা, ২,৮০১ টাকা, ৩,১৮৩ টাকা, ৩,৮১৯ টাকা, ৪,২০১ টাকা, ৪,৪৫৬ টাকা এবং ৫,৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ২ জুন কার্যকর হওয়া মূল্য অনুযায়ী এসব সিলিন্ডারের দাম ছিল যথাক্রমে ৮৬৪ টাকা, ১,৯৬৩ টাকা, ২,৩৫৬ টাকা, ২,৫১৩ টাকা, ২,৮২৭ টাকা, ৩,১৪১ টাকা, ৩,৪৫৫ টাকা, ৩,৯২৭ টাকা, ৪,৭১২ টাকা, ৫,১৮৩ টাকা, ৫,৪৯৭ টাকা এবং ৭,০৬৮ টাকা।এদিকে আন্তর্জাতিক বাজার বিবেচনায় প্রতি টন প্রোপেনের মূল্য ৫৮০ মার্কিন ডলার এবং প্রতি টন বিউটেনের মূল্য ৬০০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত